Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাড়িতে অনুষ্ঠান, কী থাকবে আপনার স্টার্টার-মেন কোর্স-ডেজার্ট মেনুতে?

তারপর, আমন্ত্রিত অতিথিদের তালিকায় নিরামিষ, আমিষ দুই ধরনের বন্ধু থাকলে তো হয়েই গেল। তা আপনার বাড়িতে যদি, বিবাহ বার্ষিকি বা কোনও ছোট গেট টু গেদার থাকে। তার মেনুর চিন্তা করতে হবে না। আমরা আপনাদের জন্য একেবারে স্টার্টার থেকে ডেজার্টের তালিকা ও রেসিপি দিলাম। শুধু ঝটপট বানিয়ে ফেলাটা আপনার জন্য। সবাই তো কিনে এনে খাওয়ায়। কিন্তু একটু কষ্ট করে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। তারপর যখন প্রশংসা পাবেন তা হবে বাড়তি ভাললাগা।
তাহলে আসুন দেখে নেওয়া যাক, স্টার্টার থেকে ডেজার্ট কী হবে থাকতে পারে আপনার তালিকায়।

সোয়াবিন কাবাব
সোয়াবিন কাবাব হোক আপনার প্রথম স্টাটার, নিরামিষাশী বন্ধুদের জন্য।

পনির পাহাড়ি
পনির পাহাড়ি হোক আপনার নিরামিষাশী বন্ধুদের জন্য দ্বিতীয় স্টার্টার। নামটা একটু অচেনা ঠেকলেও খুব সহজেই বোঝা যাচ্ছে ভারতের পার্বত্য অঞ্চলের খাবার বলে এর নাম পনির পাহাড়ি। ধনেপাতা ও তাজা পুদিনা পাতার মিশেলেই তৈরি হবে পনির পাহাড়ি। ধনেপাতা ও পুদিনা পাতা থাকায় রং অবধারিতভাবেই সবুজ হবে।

চিকেন কেরালা ফ্রাই
চিকেন কেরালা ফ্রাই হতে পারে আপনার আমিষ প্রিয় অতিথিদের জন্য প্রথম স্টার্টার।

চিলি গার্লিক প্রন কাবাব
যারা চিংড়ি মাছ খেতে ভালবাসেন তাদের জন্য স্টার্টারে রাখা যেতে পারে চিলি গার্লিক প্রন কাবাব।

স্টাফড কিমা বেলপেপার
মেন কোর্সের শুরুতে পরিবেশন করুন স্টাফড কিমা বেলপেপার। এটা মূলত আমিষ খাবার, এতে মটনের কিমা ব্যবহার করা হয়েছে। তবে কিমার বদলে আপনি সোয়া কিমার ব্যবহার করে এটি নিরামিষাশী বন্ধুদেরও দিতে পারেন।

জাফরানি পোলাও
জাফরানি পোলাও নিরামিষাশী এবং আমিষাশী দুই অতিথিদের জন্যই ব্যহার করুন। এই জন্যই এই তালিকায় আমরা বিরিয়ানি দিয়ে আপনাদের খাটনি বাড়ালাম না।

কাশ্মীরি খাট্টা মটন
আমিষাশীদের জন্য মেন কোর্সের সাইড ডিশ হোক কাশ্মীরি খাট্টা মটন।

পনির বাটার মশালা
নিরামিষাশীদের জন্য মেন কোর্সের সাইড ডিশ হোক পনির বাটার মশালা।

শাহী টুকরা
মিষ্টিমুখ হোক একসঙ্গে। তাই ডেজার্টে হোক শাহি টুকরা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications