(ছবি) শরীরচর্চা ও ডায়েট ছাড়াই 'ফ্ল্যাট বেলি' পাওয়ার উপায়

এখনকারদিনে বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। খাওয়ার প্রতি যেমন তাদের নজর রয়েছে, তেমনই শরীরচর্চা করে শরীরকে ফিট রাখাকেও অনেকেই আশু কর্তব্য বলে মনে করেন। [আপনার 'বেলি ফ্যাট'-এর জন্য দায়ী এই অভ্যাসগুলি]

সকলেই জানেন ওজন বাড়লে তার পিছু পিছু একাধিক রোগ শরীরে এসে ভিড় করে। যারা শরীরচর্চায় ততোটা পারদর্শী নন, বা ডায়েটের কথা চিন্তা করেন না, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়। [তলপেটের মেদ ঝরিয়ে পাতলা কোমর পান এই টোটকায়]

আমরা প্রত্যেকেই চাই নির্মেদ শরীর। তবে খাওয়া-দাওয়া ও জীবনযাত্রার ধরন তাতে অনেকাংশে বাধা হয়ে দাঁড়ায়। মনে মনে চাইলেও শরীর তাতে সাড়া দেয় না। ['ফ্ল্যাট' পেট পেতে চাইলে এই খাবারে 'না' বলুন]

তবে কয়েকটি উপায় রয়েছে যা মেনে চললে ডায়েট ও শরীরচর্চা ছাড়াও ফ্ল্যাট পেট পেতে পারবেন। কী কী সেই উপায় তা জানতে ক্লিক করুন নিচের ছবিতে। [৭দিনে ফোলা পেট ফ্ল্যাট করার উপায়]

সোজা দাঁড়ানো

সোজা দাঁড়ানো

রোগা পেট পেতে ছবিতে দেখানো পোজ অনুযায়ী দাঁড়ান। শ্বাস-প্রশ্বাস আপনার স্বাভাবিক থাকবে। গবেষণায় দেখা গিয়েছে, ওজন ঝরাতে এটি বিশেষ কার্যকরী।

বজ্রাসন

বজ্রাসন

বজ্রাসনের মতো করে বসে পেটকে ভিতরে ঢুকিয়ে রাখবেন। মোট ৩০ সেকেন্ড করে শ্বাস চেপে পেট ভিতরে রাখুন। তারপরে তা ছেড়ে দিন। এভাবে দিনে মাত্র ১০ মিনিট অভ্যাস করলেই শুধু উপকার পাবেন।

পর্যাপ্ত ঘুম

পর্যাপ্ত ঘুম

পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা তা প্রত্যেকেরই খেয়াল রাখা প্রয়োজন। দিনের অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। গবেষণায় প্রমাণিত, ফ্ল্যাট পেট পেতে চাইলে পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন।

জল খান

জল খান

সোডা জাতীয় পানীয়ে আসক্ত না হয়ে জলে ভরসা রাখুন। কার্বোনেটেড পানীয় বা সোডা মিশ্রিত পানীয়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যা পেটে চর্বি জমাতে বিশেষ সাহায্য করে। তাই এগুলি এড়িয়ে চলুন।

চুয়িংগাম নয়

চুয়িংগাম নয়

চুয়িং গাম খাওয়ার অভ্যাস বন্ধ করুন। এর ফলে প্রত্যেকবার মুখ দিয়ে অনেক বাতাস ভিতরে প্রবেশ করে পেটকে ফুলিয়ে রাখে। চুয়িং গাম না খেলে তা বন্ধ হবে ও পেট রোগা দেখাবে।

সাপ্লিমেন্ট

সাপ্লিমেন্ট

রোজের ডায়েটে ভিটামিন বি কমপ্লেক্স ও ক্যালশিয়ামের সাপ্লিমেন্ট যোগ করুন। এতে ফ্ল্যাট পেট পেতে বিশেষ সুবিধা হবে।

Story first published: Thursday, January 21, 2016, 13:17 [IST]
X
Desktop Bottom Promotion