Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মহিলারা রোজের ডায়েটে রাখুন এই ৫ সুপারফুড, কোনও অসুখই কাছে ঘেঁষবে না!
Superfoods for Women's Health: ঘর-সংসার, অফিসের কাজ একসঙ্গে সামলাতে গিয়ে মহিলাদের শরীরে ধকল কম পড়ে না। নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে ভুলে যান অধিকাংশ মহিলাই। সমীক্ষা বলছে, বেশিরভাগ মহিলাই দৈনন্দিন অনিয়মের কারণে স্থূলতা, থাইরয়েড, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক অবসাদের মতো সমস্যায় ভোগেন। শারীরিক নানা জটিলতারও মুখোমুখি হন তাঁরা।
পুষ্টিবিদরা জানাচ্ছেন, সুস্থ থাকতে হলে খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দেওয়া জরুরি। স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন রোজ। জানুন শরীর সুস্থ-সবল রাখতে কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত মহিলাদের।

আমলকি
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রনে ভরপুর আমলকি ত্বক উজ্জ্বল করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়রন শোষণে সাহায্য করে। অনেক মহিলাই আয়রনের অভাবে ভুগে থাকেন। তাঁদের জন্য অপরিহার্য একটি ফল এটি। শরীর আয়রনের ঘাটতি পূরণ করতে রোজ একটি করে আমলকি খাওয়া প্রয়োজন। এ ছাড়া, মেয়েদের ঋতুস্রাবজনিত সমস্যা নিয়ন্ত্রণ করে হরমোনের ভারসাম্যও ঠিক রাখে এই ফল।
খেজুর
পুষ্টিগুণ সম্পন্ন খেজুর মহিলাদের নানা স্বাস্থ্য সমস্যা দূরে রাখে। আয়রন, ফাইবার, ভিটামিন, খনিজ এবং প্রাকৃতিক শর্করায় পরিপূর্ণ এই ফল। খেজুর রক্তাল্পতা দূর করতে দারুণ উপকারী। কোষ্ঠকাঠিন্য, বদহজম, অ্যাসিডিটির সমস্যা উপশম হয় খেজুর খেলে। হার্ট ভাল রাখতে রোজের ডায়েটে এই ফল রাখতে পারেন। খেজুর এনার্জিও বাড়ায়, ত্বক সুস্থ রাখে।
তিল
তিল অত্যন্ত পুষ্টিকর খাদ্য। ক্যালশিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তিল হাড় মজবুত রাখে, রক্তাল্পতা নিরাময় করে, হরমোনের ভারসাম্যও ঠিক রাখে।
নারকেল
মহিলাদের জন্য নারকেল খুবই উপকারী। এর পুষ্টি উপাদান ত্বক সুস্থ রাখে। মেটাবলিজম এবং এনার্জি বাড়ে নারকেল খেলে। নারকেলে ইলেক্ট্রোলাইট রয়েছে প্রচুর পরিমাণে, যা শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে।
কালো কিশমিশ
কালো কিশমিশে রয়েছে ফাইবার, আয়রন এবং পটাশিয়াম। এতে অ্যান্টি-অক্সিড্যান্টও ভরপুর। এই কিশমিশ চুল পড়া, রক্তাল্পতা কমায়, ত্বকের যাবতীয় সমস্যা দূর করে, এনার্জি বাড়ায় এবং অন্ত্রের স্বাস্থ্যরক্ষায় সাহায্য করে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications