তন্দুরী পনির চাট রেসিপি

Posted By:

চাটের মধ্যে একাধিক রেসিপি আমরা গত কয়েকদিনে দেখেছি। আজও আরও একটি চাট বানাবো আমরা। এই চাটটি তৈরি হবে পনির দিয়ে। তবে এখানেও একটা টুইস্ট রয়েছে। আমরা যে চাটটি বানাব তার নাম তন্দুরী পনির চাট।

প্রথমে তন্দুরী পনির বানিয়ে তা দিয়ে তৈরি করা হবে চাট। আহা রেসিপিটির কথা বলতে বলতেই যেন জিভে জল চলে এল। তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক, কীভাবে বানাবেন তন্দুরী পনির চাট।

তন্দুরী পনির চাট রেসিপি

পরিবেশন - ৬ জনের জন্য
প্রস্তুতির সময় - ৪০ মিনিট
রান্নার সময় - ২৫ মিনিট

উপকরণ

  • পনির - ৫০০ গ্রাম
  • তন্দুরী গরম মশলা পাউডার - ১/২ টেবিল চামচ
  • ভিনিগার - ২ টেবিলচামচ
  • লেবুর রস - ১ টেবিলচামচ
  • নুন - স্বাদমতো
  • কুড়নো গোলমরিচ - ১/৪ চা চামচ
  • লাল লঙ্কাগুঁড়ো - ১/২-৩/৪ চা চামচ
  • তেল - ১ টেবিল চামচ
  • কাঁচা আমা - ১/২ কাপ (পাতলা লম্বা করে কাটা)
  • পেঁয়াজ - ১ টি পাতলা স্লাইস
  • কাঁচা লঙ্কা - ৩টি কুচনো
  • ধনেপাতা কুচি - ২১/২ টেবিলচামচ
  • চাট মশলা - ১১/২ চা চামচ
  • আদা জুলিয়ন - ১/২ টেবিলচামচ

প্রণালী

  • তন্দুরী মশলা পাউডার ও ভিনিগার ভাল করে মিশিয়ে তন্দুরীর জন্য একটা পেস্ট তৈরি করুন।
  • এই মিশ্রণে ২০ মিনিট পনির ম্যারিনেট করে রেখে দিন।
  • ইলেকট্রিক গ্রিলে ২০ মিনিট গ্রিল করে নিন এই পনিরের টুকরো গুলি।
  • এবার আলাদা সরিয়ে রেখে দিন।
  • এবার চাট তৈরি করার পালা।
  • এর জন্য একটি বাটিতে লেবুর রস, নুন, লাল লঙ্কাগুঁড়ো, নুন ও তেল ভাল করে মেশান।
  • এবার এই মিশ্রণটিও আলাদা সরিয়ে রেখে দিন।
  • অন্য একটি পাত্রে পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচা আম, কাঁচালঙ্কা, ধনেপাতা, চাট মশলা পাউডার ভাল করে মেশান।
  • এতে লেবুর মিশ্রণটি ভাল করে মেশান।
  • তন্দুর করা পনিরের টুকরো গুলিও মিশিয়ে দিন।
  • এবার সার্ভিং প্লেটে সুন্দর করে ঢেলে, আদার জুলিয়ন, ও ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion