Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাছে-ভাতে বাঙালির জন্য হাজির মাছের কচুরি, ঝটপট বানিয়ে ফেলুন
বাঙালির সঙ্গে মাছের একটা আলাদাই সম্পর্ক। যুগ যুগ ধরে বাঙালি আর মাছের মধ্যে আত্মীয়তা। মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া মুশকিল। প্রতিদিনের মধ্যাণ্হভোজে এক টুকরো মাছ না হলে খাওয়াটা যেন ঠিক জমে না। তাই তো বাঙালিকে 'মাছে-ভাতে বাঙালি' বলা হয়। আর এই মাছ দিয়ে যদি বানানো যায় কচুরি বা কাটলেট, তাহলে কেমন হয় বলুন তো! তবে ফিস কাটলেট সাধারণত আমরা খেয়েই থাকি, কিন্তু মাছের কচুরি বা ফিস কচুরি খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে আজই আমাদের এই আর্টিকেল থেকে রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন। একবার এই খাবার মুখে উঠলে সহজে ভুলতে পারবেন না! দেখে নিন মাছের কচুরির রেসিপি -

উপকরণ
২৫০ গ্রাম রুই মাছ
২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি
পরিমাণমতো কাঁচালঙ্কা কুচি
১ চা চামচ আদা বাটা
হাফ চা চামচ রসুন বাটা
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
স্বাদমতো নুন ও চিনি
২৫০ গ্রাম ময়দা
পরিমাণমতো ঘি
পরিমাণমতো তেল
আরও পড়ুন : জিভে জল আনা 'রুই কাসুন্দি', দেখুন রেসিপিটি
তৈরির পদ্ধতি
১) তেল, নুন ও পরিমাণমতো জল দিয়ে ময়দা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিন।
২) এবার মাছ সিদ্ধ করে তার কাঁটা ভালভাবে বের করে নিন।
৩) তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে হালকা ভেজে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছ তাতে দিয়ে দিন।
৪) স্বাদমতো চিনি, নুন দিয়ে নাড়তে থাকুন।
৫) ভাজা ভাজা হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি মাছের পুর।
৬) এরপর ময়দা থেকে মাঝারি সাইজের লেচি কেটে তাতে পুর ভরে দিন।
৭) তারপর লুচির আকারে ঘি দিয়ে বেলে নিন। তবে খেয়ার রাখবেন যাতে কোনওভাবে মাছের পুর বেরিয়ে না যায়।
৮) এরপর গরম তেলে হালকা আঁচে ভেজে নিন মাছের কচুরি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications