ক্যারামেল শর্টব্রেড রেসিপি

Posted By:

ক্যারামেল শর্টব্রেড পাশ্চাত্যের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। শর্টব্রেড আসলে একপ্রকারের বিস্কুট। যা ময়দা, চিনি এবং মাখনের মিশ্রণে তৈরি হয়। বিস্কুটের মতো মুচমুচে স্বাদ হয় না। তবে ক্রাম্বলের মতো হয়।

সঙ্গে ক্যারামেল আর চকোলেটের ম্যাজিক স্বাদ। তাহলে সময় নষ্ট না করে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন চকোলেট ক্যারামেল শর্টব্রেড।

ক্যারামেল শর্টব্রেড রেসিপি

উপকরণ

  • ময়দা - ৩০০ গ্রাম
  • গুঁড়ো চিনি - ১২৫ গ্রাম
  • মাখন - ২০০ গ্রাম

ক্যারামেল এর জন্য

  • মাখন - ১০০ গ্রাম
  • গুঁড়ো চিনি - ১০০ গ্রাম
  • গোল্ডেন সিরাপ - ২ টেবিলচামচ
  • কনডেন্স মিল্ক - ১

টপিং
গলানো চকোলেট - ২০০ গ্রাম

প্রণালী

  • শর্টব্রেডের জন্য একটি বাটিতে ময়দা ও চিনি একসঙ্গে মেশান।
  • এবার ফ্রিজে রাখা শক্ত মাখন দিয়ে ভাল করে চটকে চটকে মাখুন।
  • যাতে একটা ডো মতো তৈরি হয়।
  • এবার বেকিং ডিসে ভাল করে ঠেসে নিন। যাতে ট্রের চারিদিয়ে জিনিসটা ছড়িয়ে যায় এবং কোনও ফাঁকা জায়গা না থাকে।
  • ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেটে ১৫-২০ মিনিট ভাল করে বেক করে নিন।
  • বেক করার পর ৫ মিনিট বিশ্রাম দিন।

ফিলিংয়ের জন্য

  • মাখন গলিয়ে নিন। বাকি উপকরণগুলি এতে মিশিয়ে নিন।
  • এবার আঁচে বসিয়ে ৫ মিনিট ফুটতে দিন এবং একটি হাতার সাহায্যে সারাক্ষণ নাড়তে থাকুন।
  • এবার আগে থেকে বেক করা শর্টব্রেডের উপর ক্যারামেল মিশ্রণটা ঢালুন।
  • ২-৩ ঘন্টা রেখে দিন সেট হওয়ার জন্য।
  • ঠাণ্ডা হলে উপর দিয়ে মেল্টেড চকোলেট ঢেলে ভাল করে ছড়িয়ে দিন। আবার সেট হতে দিন।
  • ঠাণ্ডা হয়ে গেলে চৌকো করে কেটে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Thursday, December 10, 2015, 15:15 [IST]
X
Desktop Bottom Promotion