Weight Loss Tips: ওজন কমাতে চাইছেন? সকালের জলখাবারে ভুলেও খাবেন না এই ৭ খাবার!

Weight Loss Tips: সুস্থ সবলভাবে বাঁচতে গেলে শরীরের বাড়তি ওজন বশে রাখা জরুরি। ওজন বাড়লেই যত রোগ-ব্যাধি ঘিরে ধরে। তাই বিভিন্ন অসুস্থতার ঝুঁকি কমাতে ওজন কমানোর পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিদিন ডায়েট মেনে খাওয়াদাওয়া, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের উপর ভরসা করে মূলত ওজন কমানোর প্রক্রিয়াটি চলে। কী খাচ্ছেন এবং কখন খাচ্ছেন, ওজন কমানোর পর্বে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদদের মতে, মেদ ঝরিয়ে ছিপছিপে হতে চাইলে সকালের খাবার হতে হবে সবচেয়ে ভারী। এমন কিছু খাবার খেয়ে দিন শুরু করতে হবে, যেগুলি ওজন ঝরাতে সাহায্য করবে। কিন্তু সকালের জলখাবারে অনেকেই এমন কিছু খাবার খান, যা ওজন নিয়ন্ত্রণের পরিবর্তে মেদের সঞ্চার ঘটায় শরীরে। তাই সেই সব খাবারগুলি অবিলম্বে ডায়েট থেকে বাদ দেওয়া জরুরি।

Weight Loss Tips

বিস্কুট

বিস্কুট বা বেকারি আইটেম যেমন কুকি, পেস্ট্রি খেতে তো বেশ ভালই লাগে। কিন্তু এই সব খাদ্যে অস্বাস্থ্যকর ফ্যাট, প্রক্রিয়াজাত উপাদান এবং অতিরিক্ত চিনি থাকে। যা ওজন বৃদ্ধি ঘটায় এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও একেবারেই ভাল নয়।

চিনিযুক্ত খাবার

সকালে এক কাপ চা বা কফির সঙ্গে অনেকেই মিষ্টি বিস্কুট বা কুকিজ খান। কুকিজ, ক্যান্ডি এবং চিনিযুক্ত সিরিয়ালগুলিতে ক্যালোরি প্রচুর থাকে। এগুলি বেশি খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে এবং ওজন বৃদ্ধি ঘটে।

পরোটা

অনেকের বাড়িতেই ব্রেকফাস্টে বা প্রাতঃরাশে লুচি, পরোটা খাওয়া হয়। শাকসবজি এবং গমের আটা দিয়ে তৈরি পরোটা স্বাস্থ্যের জন্য ভাল। তবে প্রচুর পরিমাণে মাখন এবং আচার সহযোগে পরোটা খাওয়া খুবই অস্বাস্থ্যকর। এতে শরীরে প্রচুর ক্যালোরি যায়, ফলে ওজন বাড়ে।

প্রক্রিয়াজাত এবং উচ্চ ফ্যাটযুক্ত খাবার

চিপস, ফ্রায়েড স্ন্যাকস এবং ফাস্ট ফুড রোজ খেলে ওজন বাড়তে থাকে দ্রুত। এই সব খাবারে ক্যালোরি থাকে প্রচুর পরিমাণে। এছাড়া, ডোবা তেলে ভাজা কোনও খাবার সকালে না খাওয়াই ভাল। এতে মেদ জমতে থাকে। বরং জলখাবারে ফলমূল, সবজি, টক দই বা বাদামের মতো স্বাস্থ্যকর খাবার খাওয়া সবচেয়ে ভাল।

নোনতা খাবার

লবণযুক্ত বাদাম, মাখন এবং লবণযুক্ত পপকর্নের মতো নোনতা খাবারে ক্যালোরি অনেক বেশি থাকে। নোনতা খাবার শরীরে জলও ধরে রাখতে পারে। যার ফলে পেট ভার হয়ে থাকে এবং শরীরে প্রদাহ দেখা দেয়।

পাউরুটি

সকালে বেশিরভাগ বাড়িতেই পাউরুটি খাওয়ার চল রয়েছে। পাউরুটিতে বেশি করে জ্যাম কিংবা মাখন মাখিয়ে নিলেই চটজলদি ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। আর খেতেও মন্দ লাগে না। কিন্তু ওজন কমানোর ইচ্ছে থাকলে পাউরুটি না খাওয়াই ভাল। কারণ পাউরুটিতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা এবং গ্লাইসেমিক ইনডেক্সও বেশি। ফলে ওজন কমার বদলে বাড়তে থাকে দ্রুত।

ফলের রস

ওজন কমাতে ফল খাওয়া প্রয়োজন। ফলমূল ওজন ঝরানোর পাশাপাশি নানা রোগভোগ থেকেও আমাদের বাঁচায়। কিন্তু বাজারচলতি ফলের রস একেবারেই নয়। এ ধরনের পানীয়ে বাড়তি চিনি থাকে। তাই ফলের রস খেয়ে মেদ ঝরানো যায় না। বরং বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া ঘরে তৈরি ফলের রসেও অত্যধিক চিনি ব্যবহার না করাই স্বাস্থ্যের পক্ষে ভাল।

সফ্ট ড্রিঙ্কস

কেবল সকালেই নয়, ওজন ঝরানোর সময় কখনওই এই পানীয় খাওয়া উচিত নয়। এতে শর্করার আধিক্য অনেক বেশি। সপ্তাহে এক দিন খেলেও মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

উপরে উল্লিখিত স্ন্যাকসগুলিতে উচ্চ পরিমাণ ক্যালোরি, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে। এগুলি রোজ খেলে দ্রুত ওজন বাড়ে, কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং জয়েন্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion