Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weight Loss Diet: চটজলদি ওজন কমাতে চান? রোজ পেট ভরে এই খাবারগুলি খান!
শরীরের ওজন নিয়ে সবসময়েই সতর্ক থাকার কথা বলেন চিকিৎসকরা। অতিরিক্ত ওজন বৃদ্ধি নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। সঠিক ডায়েট, নিয়মিত শরীরচর্চা, নির্দিষ্ট সময়ে খাওয়া ও ঘুমের অভ্যাস - এগুলি ঠিক ভাবে মেনে চলতে পারলেই কমতে পারে ওজন।
মেদ ঝরাতে ডায়েটের ভূমিকা যে সত্তর শতাংশ, তাতে কোনও সন্দেহ নেই। তবে খাবার কম খেলে চলবে না। বরং পেট যাতে ভরা থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। আজ আপনাদের এমন ৫ রকমের খাবারের কম্বিনেশন সম্পর্কে বলব, যেগুলি পেটও ভরা রাখে, আবার ওজন কমাতেও সাহায্য করে।

ডাল এবং সবজির রায়তা
সবজি রায়তায় ক্যালোরি খুব কম, আর ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। এই দু'টি খাবার একসঙ্গে অত্যন্ত পুষ্টিকর। এই খাবারে ক্যালোরি কম এবং ফাইবার বেশি। আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের সরবরাহ করে। ডালে থাকা প্রোটিন পেশী তৈরিতে সাহায্য করে। রায়তায় থাকা ফাইবার হজম নিয়ন্ত্রণে রাখে।
নারকেল চাটনি এবং পরোটা
নারকেলের চাটনি স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবারে পরিপূর্ণ। আটার পরোটায় থাকে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। পরোটার সঙ্গে নারকেলের চাটনি অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার।
আলু ফুলকপি এবং রুটি
আলু ফুলকপিতে ফ্যাট কম এবং ফাইবার বেশি। যা দীর্ঘ সময় পেট ভরা রাখে। রুটির সঙ্গে আলু ফুলকপি ওজন কমানোর জন্য সেরা খাবার। এতে ক্যালোরি কম থাকে এবং পুষ্টিগুণে ভরপুর।
সবজির পোলাও এবং রায়তা
সবজির পোলাওয়ের সঙ্গে রায়তা, এই খাবারের কম্বিনেশনে ক্যালোরি কম, আর ভিটামিন এবং খনিজ ভরপুর। ভাত শরীরে কার্বোহাইড্রেট সরবরাহ করে। রায়তায় ফ্যাট ও ক্যালোরি খুবই কম।
ভাত শরীরে শক্তি জোগায়, অন্যদিকে রায়তা ভিটামিন এবং খনিজের উৎস। তাই যারা ওজন কমাতে চান, তাদের জন্য সেরা খাবার এটি।
ভেজিটেবল উপমা ও দই
সুজি এবং সবজির মিশ্রণে তৈরি হয় উপমা। দইয়ের সঙ্গে উপমা অত্যন্ত পুষ্টিকর খাবার। যাতে ফ্যাট ও ক্যালোরি খুব কম। বিকেলের জলখাবার অথবা ব্রেকফাস্টে খেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।



Click it and Unblock the Notifications