Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) ক্লান্তি, অবসাদ ও দুশ্চিন্তা কমাতে ভরসা রাখুন এই খাবারে
পৃথিবীতে খুব কম মানুষই রয়েছেন যাদের জীবনে অবসাদ ও দুশ্চিন্তা নামক কোনও শব্দের সঙ্গে পরিচিতি নেই। আমরা কম-বেশি সকলেই এই দুটি শব্দের সঙ্গে পরিচিত। এক্ষেত্রে সবচেয়ে বড় অনুঘটকের কাজ করে ক্লান্তি। [অবসাদ বাড়িয়ে তোলে এই খাবারগুলি]
স্ট্রেস থেকে অবসাদ ও দুশ্চিন্তা আমাদের মনে গেড়ে বসে। এর ফলে যেমন ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীর, তেমনই আমাদের মুড ও আচরণেও ব্যাপক পরিবর্তন ঘটে। আর যেকোনও বয়সেই এটি আমাদের হতে পারে। অবসাদ ও দুশ্চিন্তার কোনও বয়স নেই।
তবে সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের এই জিনিসগুলি থেকে বেরিয়ে আসতে হবে। এইসকল বাধা কাটিয়ে জীবনে সফল হতে গেলে কি করতে হবে, কোন খাবার আপনাকে ক্লান্তি, অবসাদ ও দুশ্চিন্তা মুক্ত করতে পারবে তা জেনে নিন নিচের স্লাইডে।

গ্রিন টি
অবসাদ, ক্লান্তি ইত্যাদি দূর করতে গ্রিন টি-র জুড়ি নেই। থিয়নাইন নামের অ্যামাইনো অ্যাসিড এতে রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস। এই দুটি দুশ্চিন্তা কমায়, ভালো ঘুমের অনুঘটক রূপে কাজ করে।

অ্যামন্ড
স্ট্রেস কমাতে অ্যামন্ডের জুড়ি নেই। এতে রয়েছে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ভিটামিন ই এবং ভিটামিন বি২। এর থেকে বেরনো রাসায়নিক সেরোটিন মুডের হেরফের হওয়া কমায়। এছাড়া বয়স ধরে রাখতে ও স্ট্রেস কমাতেও বিশেষ সাহায্য করে।

ডার্ক চকোলেট
ডার্ক চকোলেটে রয়েছে ফ্ল্যাভোনয়েডস যা মস্তিষ্কের চাপকে অনেকটা হালকা করে দেয়। সমীক্ষায় দেখা গিয়েছে, যারা নিয়মিত ডার্ক চকোলেট খান তাদের কর্টিসলের (স্ট্রেস হরমোন) মাত্রা অনেক কম থাকে।

ব্লু বেরি
ব্লু বেরিতে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে। এটি স্ট্রেসের সঙ্গে লড়াই করে। এছাড়া অবসাদ ও উদ্বেগ কমাতেও বিশেষ ভূমিকা নেয়।

ব্রকোলি
ব্রকোলিতে রয়েছে ভিটামিন বি ও রিবোফ্ল্যাভিন যা স্ট্রেস ও অবসাদকে কমাতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ফলিক অ্যাসিড যেটিও ক্লান্তি, অবসাদ ও উদ্বেগকে দূরে সরিয়ে দেয়।

চর্বি যুক্ত মাছ
বড় চর্বি যুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা মনকে ফুরফুরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ক্লান্তি ও অবসাদ কমাতেও এটি বিশেষ সাহায্য করে।

অ্যাভোকাডো
উদ্বেগ, ক্লান্তি কমাতে অ্যাভোকাডোও বিশেষ ভূমিকা নেয়। এতে থাকা রাসায়নিক স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।



Click it and Unblock the Notifications