Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পনির খেলেই কমবে ওজন! জানুন এর কী কী গুণ আছে
পনির অনেকেরই খুব প্রিয়, আবার অনেকে পনির দেখলেই এড়িয়ে চলেন। দুগ্ধজাতীয় এই খাবারে ক্যালশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে, যা দাঁত এবং হাড় ভালো রাখে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় পনির। যার ফলে নানা রোগের সঙ্গে লড়াই করতে পারে শরীর। বিশেষ করে শিশুদের জন্য পনির খুবই উপকারী।
তবে বাড়তি ওজন কমাতে চাইলেও ভরসা রাখতে পারেন পনিরে। পনিরে প্রোটিনের পরিমাণ যেহেতু বেশি, তাই চিকিৎসকদের একাংশের মত, ওজন কমানোর ক্ষেত্রে পনির খাওয়া বেশি লাভজনক হতে পারে। জেনে নিন, পনির কী ভাবে ওজন কমাতে সাহায্য করে।

প্রোটিন সমৃদ্ধ খাবার
পনিরে রয়েছে ভরপুর প্রোটিন। আর ক্যালোরি থাকে না বললেই চলে। গবেষণায় দেখা গেছে, পনিরের প্রোটিন দীর্ঘ সময় পেট ভর্তি রাখে এবং খিদে কমায়। যার ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া পনিরে থাকা আয়রন, ক্যালশিয়াম, প্রোটিন পেশী ও হাড় মজবুত রাখতে সাহায্য করে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
পনিরে ক্যালোরি এবং ফ্যাট খুবই কম। কার্বোহাইড্রেটও কম থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। পনিরে রয়েছে 'কনজুগেটেড লিনোলিয়েক অ্যাসিড'। শরীরের বাড়তি চর্বি গলাতে দারুণ সাহায্য করে এই অ্যাসিড।
ভালো ফ্যাট থাকে
আনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট, পনিরে থাকা এই দুই ধরনের উপকারী ফ্যাট ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা বলছে, খাবারের মাধ্যমে ভালো ফ্যাট গ্রহণ করলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরতে পারে, ফলে ওজন হ্রাস পায়।
অন্ত্র ভালো থাকে
পনিরে প্রোবায়োটিক থাকে। প্রোবায়োটিক হল ভালো ব্যাকটেরিয়া, যা অন্ত্র সুস্থ রাখে এবং হজম ক্ষমতা বাড়ায়। আর হজম ভালো হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications