Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাতে এই ৭ খাবার খেলেই অ্যাসিডিটি, গ্যাস, অম্বল অবধারিত!
সুস্থভাবে বাঁচতে গেলে সবার আগে স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার দিকে নজর দিতে হবে। খাবারে থাকা নানা রকম পুষ্টিকর উপাদান আমাদের শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে। কী খাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কখন খাচ্ছেন সেটা আরও বেশি জরুরি। দিনের যে কোনও সময়ে নিজের ইচ্ছেমতো খাবার খেলে হিতে বিপরীত হতে পারে। এমন কিছু খাবার রয়েছে, যেগুলি রাতে এড়িয়ে চলাই ভাল। জেনে নিন সেই খাবারগুলি কী কী।

ফ্যাটি ফুডস
ডিনারে উচ্চ ফ্যাটযুক্ত খাবার না খাওয়াই ভালো। কারণ এগুলি হজম হতে বেশি সময় নেয় এবং শরীরে ফ্যাট জমায়।
ভাজা খাবার
ফ্রেঞ্চ ফ্রাই, চপ, চিপস, পকোড়া এবং ফ্রায়েড চিকেনের মতো ডিপ-ফ্রায়েড খাবারও রাতে একেবারেই খাওয়া ঠিক না। এগুলি স্বাস্থ্যের জন্যে যেমন ক্ষতিকর, পাশাপাশি অবাঞ্ছিত ওজনও বাড়ায়। এই সব খাবার খেলে অ্যাসিডিটি, অম্বল হতে পারে।
স্টার্চযুক্ত খাবার
স্টার্চি খাবার যেমন পাস্তা, ভাত এবং আলু ডিনারের জন্য একেবারেই আদর্শ নয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের না খাওয়াই ভালো এই ধরনের খাবার। রাতের বেলা এই সব খাবার খেলে রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে। তাছাড়া, ওজনও বাড়ায় স্টার্চযুক্ত খাবার।
মশলা জাতীয় খাবার
অতিরিক্ত তেল-মশলাদার খাবার রাতে খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এবং হার্টের রোগ আছে তাদের এড়িয়ে চলাই ভালো। রাতে মশলাদার, ভাজাভুজি খেলে অম্বল, অ্যাসিডিটি, বদহজম এবং পেটে ব্যথা হতে পারে।
উচ্চ প্রোটিন
যে সব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সেগুলিও রাতে খাওয়া উচিত নয়। কারণ উচ্চ প্রোটিনযুক্ত খাবারের কারণে অনেক সময় পেট ভার বা পেট ফাঁপা হয়ে থাকে।
কার্বোহাইড্রেট
শরীরে এনার্জির জন্য কার্বোহাইড্রেট অপরিহার্য। কিন্তু রাতের বেলায় কার্বোহাইড্রেটযুক্ত খাবার না খাওয়াই শ্রেয়। কারণ এগুলিতে গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকে এবং দ্রুত হারে রক্ত প্রবাহে শোষিত হয়।
মিষ্টি
রাতে মিষ্টি, চকোলেট খাবেন না। বিশেষত ছোটো বাচ্চাদের এই সব খাবার দেবেন না। কারণ বেশি মিষ্টি খেলে দাঁতের সমস্যা হতে পারে। তাছাড়া, চকোলেটে অল্প পরিমাণে ক্যাফেইন থাকে, যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।



Click it and Unblock the Notifications