Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) অকালে চুল সাদা হওয়া আটকাবে এই খাবার
অল্প বয়সে চুল সাদা হয়ে গেলে মোটেও ভালো দেখায় না। কিছু লোকের কাছে এটা একটা স্টাইল স্টেটমেনট হয়ে উঠলেও সেটা যে বাধ্য হয়ে করতে হয়েছে সেটা অনেকেই বলেন না। [সুন্দর চুল পেতে এই খাবারগুলি থাকুক ডায়েট চার্টে]
সিংহভাগ লোকের কাছেই চুল সাদা হয়ে যাওয়াটা মন খারাপের। যদি এক কুড়ি বয়সেই দুই কুড়ির মতো দেখতে লাগে তাহলে কারওরই ভালো লাগার কথা নয়। তাই এর নিরাময়ের উপায় বের করতে দিনরাত এক করে চলে মানুষ। [জেনে নিন নিজের চুল নিয়ে অজানা নানা তথ্য]
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শারীরিক সমস্যার কারণে তো অবশ্যই, অল্প বয়সে বেশি করে চুল সাদা হওয়ার জন্য দায়ী আমাদের আধুনিক জীবনযাপন। এই কারণেই অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছি আমরা। [কমবয়সেই চুল ওঠার সমস্যায় ভুগছেন? জেনে নিন আসল কারণ]
একইসঙ্গে বিশেষজ্ঞরা এই সমস্যা থেকে মুক্তির উপায়ও বাতলেছেন। কয়েকটি খাবারকে নিয়মিত নিজের ডায়েট চার্টে রাখলে নিজের চুল কালো রাখতে কোনও সমস্যা হবে না আপনার। নিচের স্লাইডে সেগুলি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হল। [এই কটি ঘরোয়া পদ্ধতিতে অতি সহজেই টাক মাথাতেও চুল গজাবে!]

পালং শাক
চুলের স্বাভাবিক রঙ ঠিক রাখতে বিশেষ সাহায্য করে পালং শাক। এটি পিগমেন্ট তৈরি করে যা চুলের স্বাভাবিক রঙ ধরে রাখে।

বিনস
বিনস-এ রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। সেই একই জিনিস দিয়ে তৈরি আমাদের চুলও। ফলে চুল ঠিক রাখতে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।

ডিম
শরীর ও চুলের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি১২ সরবরাহ করে ডিম যা চুলকে বেরং হওয়া থেকে বাঁচায়।

কারি পাতা
দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি ও কিছুটা উত্তর ভারতেও কারিপাতার ব্যবহার হয় রান্নায়। এতে রয়েছে এমন উপাদান যা চুল কালো রাখতে সাহায্য করে। এই কারণেই দক্ষিণ ভারতীয় মহিলাদের চুল ঘন ও কালো হয়।

মাংস
শরীরে আয়রনের খামতি হলে চুল সাদা হতে পারে। এই খামতি দূর করতে পারে মাংস বা বলতে গেলে মুরগী বা পাঁঠার লিভার। এগুলি খেলে চুল কালো রাখতে সুবিধা হয়।

বেরি
ব্লু বেরি, স্ট্রবেরি, চেরি ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মাথার চামড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ফলে তাজা রক্ত পৌঁছতে পারে চুলের গোড়ায় যা চুলকে কালো রাখতে সাহায্য করে।

গাজর
ত্বক ও চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল ভিটামিন এ। আর গাজরে তা ভরপুর পরিমাণে রয়েছে। চুলের জন্য প্রয়োজনীয় মেলানিনের জোগান দেয় ভিটামিন এ।



Click it and Unblock the Notifications