Vitamin D Deficiency: হাড়ে যন্ত্রণা? একটুতেই ক্লান্ত হয়ে পড়েন? ভিটামিন ডি-র অভাব পূরণে খান এই খাবারগুলি

Vitamin D-rich Foods List in Bengali: সুস্থ সবলভাবে বেঁচে থাকতে গেলে শরীরে প্রয়োজন হয় বিভিন্ন ভিটামিনের। যে কোনও ভিটামিনের অভাব দেখা দিলেই নানা রোগভোগ ঘিরে ধরে। প্রতিটি ভিটামিনের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। এই সকল ভিটামিনের মধ্যে কিন্তু ভিটামিন ডি খুবই প্রয়োজনীয়। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি প্রবেশ না করলে কিন্তু বড়সড় সমস্যা দেখা দিতে পারে। দেখা গিয়েছে, ভিটামিন ডি-এর অভাব ঘটলে মানুষ মানসিকভাবেও শান্তিতে থাকেন না।

Vitamin D rich foods

আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে কি না তা বুঝবেন কী ভাবে? এই ভিটামিনের ঘাটতি পূরণে নিয়মিত কোন কোন খাবার খেতে হবে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার উপসর্গ

শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার উপসর্গ

বেশ কিছু লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হয়েছে।

-ক্লান্তি, অবসাদ

-অ্যাংজাইটি

-হাড়ে ব্যথা, হাড়ের ক্ষয় এবং

-পেশীতে ব্যথা

-বিষণ্ণতা বা ডিপ্রেশন

-ঠিকমতো ঘুম না হওয়া

-অতিরিক্ত চুল পড়া

-খিদে না হওয়া

-ক্ষতস্থান শুকোতে সমস্যা

-ওজন বাড়তে থাকা

ডিম

ডিম

ডিমের কুসুম ভিটামিন ডি-এর ভান্ডার বলা যেতে পারে। তাই আপনার রোজকার খাদ্যতালিকায় অবশ্যই ডিম রাখুন। শুধু কুসুম খেতে অসুবিধা হলে, তারা ডিম ভেজে খেতে পারেন। স্ক্র্যাম্বল এগ বানিয়েও খেতে পারেন। তবে কুসুম বাদ দিয়ে ডিম খেলে কিন্তু ঘাটতি সেই থেকেই যাবে।

কমলালেবুর জুস

কমলালেবুর জুস

শীতকালের সবচেয়ে সহজলভ্য ফল কমলালেবু। মূলত এই ফল ভিটামিন সি-এর ভাণ্ডার হলেও, এটি আপনাকে ভিটামিন ডি-ও প্রদান করতে পারে। শীতের মিঠে রোদে বসে কমলালেবু খেলে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে পারবেন অনায়াসেই। কমলালেবুর জুস তৈরি করেও খেতে পারেন।

দুধ

দুধ

ক্যালসিয়ামের ঘাটতি পূরণে প্রথমেই দুধের নাম আসে। তবে জানেন কি ভিটামিন ডি-এর অভাব মেটাতেও দুধ কার্যকর? তাই, যারা ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন, তারা অবশ্যই রোজ দুধ খান। দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে দ্বিগুণ উপকারিতা পাওয়া যায়।

মাশরুম

মাশরুম

শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে মাশরুমের জুড়ি মেলা ভার। রিপোর্ট অনুযায়ী, সূর্যের অতিবেগুনী রশ্মির সংস্পর্শে এলে মাশরুম ভিটামিন ডি তৈরি করে। মাশরুম স্যুপ কিংবা মাশরুমের সবজি বানিয়ে খেতে পারেন।

আমন্ড এবং পালং শাক

আমন্ড এবং পালং শাক

শরীরে ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে আমন্ড ও পালং শাক একসঙ্গে ব্লেন্ড করে স্মুদি বানিয়ে খেতে পারেন। এর উপকারিতা আরও বাড়াতে দই অথবা দুধও মেশাতে পারেন।

ফ্যাটি ফিশ

ফ্যাটি ফিশ

স্যালমন, টুনা, ম্যাকেরেলের মতো ফ্যাটি ফিশ ভিটামিন ডি সমৃদ্ধ। তাছাড়া, এই মাছগুলি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা ৩ সমৃদ্ধ, যা অনাক্রম্যতা বৃদ্ধিতে সহায়তা করে এবং শরীরে শক্তি জোগায়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এটি কোনও চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ নয়। তাই কোনও কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের সহায়তা নেবেন এবং তাদের পরামর্শ মেনে চলবেন।

X
Desktop Bottom Promotion