৫ উপকরণে মনের মতো জাফরানি পেড়া

Posted By:
৫ উপকরণে মনের মতো জাফরানি পেড়া
বাঙালি রসনায় মিষ্টি অবিচ্ছেদ্য অঙ্গ। শেষপাতে একটু মিস্টিমুখ না হলে যেন খাওয়া হজম হতে চায় না। মিস্টি...আহা সে কি আর দু-এক প্রকারের হয়, ৩৩ কোটি দেবদেবীর মতো কোটি কোটি মিষ্টান্নের রূপ। তার মধ্যে পেড়া অতি জনপ্রিয় মিষ্টি। শুধু বাঙালি নয়, অবাঙালি মহলেও অত্যন্ত জনপ্রিয় এই মিষ্টি। আজ আমরা বানানো শেখাব জাফরানি পেড়া।

আসুন দেখে নেওয়া যাক কী করে বানাবেন জাফরানি পেড়া

উপকরণ

  • ১ লিটার দুধ
  • ১০০ গ্রাম চিনি
  • এলাচা গুঁড়ো
  • জাফরান - ১ চুটকি
  • পেস্তা স্লাইস সাজানোর জন্য

প্রণালী

  • একটি পাত্রে দুধ নিন। হাল্কা আঁচে পাত্রটি বসান।
  • ক্রমাগত হাতা দিয়ে নাড়তে থাকুন দুধ যতখন না ঘন হয়ে আসছে। এই ঘন দুধ যেন মাওয়ার মতো ঘনত্বে চলে আসে খেয়াল রাখবেন।
  • এবার এতে চিনি মেশান। চিনিটা ভাল করে যেন দুধের সঙ্গে মিশে যায়। ক্রমাগত দুধ ও চিনির মিশ্রণ হাতা দিয়ে নাড়িয়ে যাবেন, যাতে পাত্রে দুধ আটকে না যায়। শক্ত দুধের মধ্যে চিনি দিলে আবার দুধের ঘনত্ব কিছুটা পাতলা হবে।
  • এতে জাফরান মিশিয়ে দিন।
  • দুধ যখন আবার ঘন হয়ে মাওয়ার মতো ঘন হয়ে যাবে, তখন আঁচ বন্ধ করে দেবেন।
  • এরপর গরম মাওয়া বা খোয়াকে একটি কাঠের হাতা দিয়ে ভাল করে ঠেসে নিন।
  • মিশ্রণটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
  • ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট গোল বল আকারে গড়ে নিন।
  • দুই হাতের তালুর সাহায্য়ে চাপ দিয়ে পেড়ার আকার দিন।
  • পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Saturday, August 2, 2014, 12:01 [IST]
X
Desktop Bottom Promotion