রবিবারের সান্ধ্য জলখাবারে জমিয়ে খান পালং পনির কাটলেট!

Posted By:

শীত আসলেই মধ্যাহ্নভোজ থেকে রাতের খাবার, সবেতেই পালং শাকের প্রাধান্য বেড়ে যায়। ঘণ্ট, চচ্চড়ি, পালং পনির, ডাল পালং, পালং শাকের পরোটা - পাতে থাকে বিভিন্ন রকম পদ। এগুলো ছাড়া একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন পালং পনির কাটলেট। সান্ধ্য জলখাবারে চা-কফির সঙ্গে কিন্তু বেশ জমবে!

পালং পনির কাটলেটের উপকরণ

এক আঁটি পালং শাক, ২৫০ গ্রাম পনির, বেসন পরিমাণমতো, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ব্রেড ক্রাম্বস, একটা ডিম, ভাজার জন্য সাদা তেল।

cutlet recipe

রান্নার পদ্ধতি

পালং শাক কুচিয়ে জলে ধুয়ে নিন। ভালো ভাবে জল ঝরিয়ে রাখবেন। পনির গ্রেট করে নিন। একটা বাটিতে কুচানো পালং শাক, গ্রেট করা পনির, বেসন, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা বাটা ও রসুন বাটা সব একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, স্বাদমতো নুন দিয়ে আবারও একবার মাখিয়ে নিন।

একঘেয়ে ম্যাগিতে অরুচি? ঝটপট বানিয়ে ফেলুন লোভনীয় 'নুডলস কাটলেট', রইল রেসিপি

কড়াইতে তেল গরম করতে বসান। দুই হাতে একটু তেল মেখে নিন। পালং শাক ও পনিরের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাতে চেপে কাটলেটের আকারে গড়ুন। একটা বাটিতে ডিম ফেটিয়ে রাখুন। অন্য একটা পাত্রে ব্রেড ক্রাম্বস রাখুন। প্রথমে কাটলেটগুলো ডিমের গোলায় ডুবিয়ে নিন ভালো ভাবে। তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ধরে উল্টেপাল্টে ভাজতে হবে। কাটলেটের দুই দিক সোনালী বাদামী রঙ হয়ে এলে তেল ছেঁকে তুলে নিন। টিস্যু কাগজের ওপর রাখুন, তাহলে বাড়তি তেল শুষে নেবে।

একটি প্লেটে সাজিয়ে টমেটো সস অথবা কাসুন্দি সহযোগে পরিবেশন করুন সুস্বাদু পালং পনির কাটলেট।

[ of 5 - Users]
Story first published: Saturday, January 6, 2024, 18:59 [IST]
X
Desktop Bottom Promotion