Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ওভেন বেকড চিকেন ফিঙ্গার রেসিপি
Recipes
oi-Staff
Posted By: Oneindia Bengali Digital Desk
ফিশ ফিঙ্গারের মতো চিকেন ফিঙ্গারও অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। তবে ফিঙ্গার রেসিপি মূলত ছাঁকা তেলে ভাজা হয়, সে মুরগীর মাংস হোক বা মাছ। কিন্তু আজ আমরা যে চিকেন ফিঙ্গার রেসিপিটি বানাবো তা ওভেনে বেক করা হবে। তাই অত তেলের প্রয়োজন হবে না, অথচ স্বাদেও কম্প্রোমাইজ করতে হবে না।
বর্ষার মরশুমে ক্লিয়ার টমেটো স্যুপ বা শুধু মেয়োনিজ দিয়েও গরমাগরম এই স্বাস্থ্যকর বেকড চিকেন ফিঙ্গার খাওয়ার মজাটাই আলাদা। তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই রেসিপিটি।

উপকরণ
- মুরগীর মাংস - ৫০০ গ্রাম (হাড় ছাড়া পাতলা লম্বা সরু স্ট্রিপ করে কাটা)
- আদা রসুন বাটা - ১ ১/২ চা চামচ
- পুদিনা পাতা কুচি - ১ ১/২ চা চামচ
- পেঁয়াজ - ১ টি মাঝারি আকারের পেঁয়াজের পেস্ট করা
- লাল লঙ্কাগুঁড়ো - ১/২ চা চামচ
- গরম মশলা - ৩/৪ চা চামচ
- নুন - স্বাদমতো
- লেবুর রস - ১ ১/২ টেবিল চামচ
- তেল - ১ টেবিল চামচ
- ডিম - ১ টি
- কর্নফ্লেক্স - ৩/৪ কাপ (চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন)
প্রণালী
- মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে নিয়ে একটি কিচেন টাওয়াল বা পেপার টাওয়ালের সাহায্যে মুছে নিন যাতে জল না লেগে থাকে।
- আদা রসুন বাটা, পুদিনা কুচি, নুন, পেঁয়াজকুচি, লাল লঙ্কাগুঁড়ো, গরমমশলা ও লেবুর রস মাখিয়ে ভাল করে ম্যারিনেট করে নিন।
- ভাল করে সব কিছু মিশে গেল ১/২ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন।
- এতে তেল দিয়ে ভাল করে মেখে নিন। এতে ডিম মেশান। (ব্রেড ক্রাম্ব ব্যবহার করলে এতেই মিশিয়ে দিন।)
- যদি আপনি কর্নফ্লেক্স ব্যবহার করেন, তাহলে তা একটি প্লেটে সরিয়ে রাখুন।
- তবে মাথায় রাখবেন কর্নফ্লেক্সকে পাউডার না করলেও হাল্কা গুঁড়িয়ে নেবেন।
- আপনার ওভেনের সর্বোচ্চ তাপমাত্রায় প্রিহিট করে নিন।
- এরপর বেকিং ট্রেতে তেল লাগিয়ে নিয়ে তাতে
- টুকরোগুলি রাখুন।
- ১৫ মিনিট বেক করে নিন সর্বোচ্চ তামপাত্রায়।
- উপর থেকে কুড়কুড়ে হয়ে যাবে এবং ভিতর থেকে মাংস নরম হয়ে যাবে। ব্যস তাহলেই তৈরি বেকড চিকেন ফিঙ্গার।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
Read more about: cookery chicken snacks non veg food recipe রান্নাবান্না মুরগীর মাংস স্ন্যাকস আমিষ খাবার রেসিপি navratri recipes
English summary



Click it and Unblock the Notifications