Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
শেষ পাতে ডেজার্ট হিসেবে রাখুন কেশর বাদাম ফিরনি, রইল সহজ রেসিপি
ছুটির দুপুরে জমিয়ে খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে চলে! সাধারণত প্রায় সব বাঙালি বাড়িতেই শেষ পাতে নানারকম চাটনি, দই, মিষ্টির ব্যবস্থা থাকে। তবে, এবার খাওয়ার শেষে ডেজার্ট হিসেবে রাখুন কেশর বাদাম ফিরনি। ভুরিভোজের পর কেশর আর বাদাম মেশানো এই মিষ্টি মুখে দিলেই প্রাণটা জুড়িয়ে যাবে! রইল সহজ রেসিপি।

বাদাম ফিরনি তৈরির উপকরণ
হাফ কাপ চাল
২৫০ গ্রাম আমন্ড পেস্ট
এক লিটার দুধ
এক চিমটে দারুচিনি পাউডার
হাফ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
কনডেন্সড মিল্ক
এক চিমটি কেশর
পরিমাণমতো চিনি
আরও পড়ুন: আজই বানিয়ে ফেলুন কেশর পেস্তা ফিরনি, দেখুন রেসিপি
বাদাম ফিরনি তৈরির পদ্ধতি
১) সারা রাত আমন্ড ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন।
২) এক-দুই ঘণ্টা চাল ভিজিয়ে রাখুন। তারপর চালের পেস্ট করে নিন।
৩) প্রথমে দুধ জ্বাল দিতে বসান। দুধ ফোটানোর সময় ঘন ঘন নাড়তে থাকবেন। দুধ ফুটে ফুটে একেবারে ঘন হয়ে আসবে।
৪) এবার চাল ও বাদামের পেস্টটি ঘন দুধের মধ্যে দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন, নইলে পাত্রের তলায় লেগে যেতে পারে।
৫) মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে দিয়ে দিন কনডেন্সড মিল্ক। বার বার নাড়তে থাকুন।
৬) এর পর এলাচ গুঁড়ো, কেশর দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। একেবারে থকথকে হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
৭) ফিরনি ঠান্ডা হওয়ার পর আরও ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন সেট হওয়ার জন্য।
৮) দুই ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে পরিবেশন করুন কেশর বাদাম ফিরনি। ফিরনির ওপরে আমন্ডের টুকরো ও অল্প কেশর ছড়িয়ে দিতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications