Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ব্রেকফাস্টে ফ্রুট টোস্ট উইথ চিজ
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
ব্রেকফাস্ট থেকে সাধারণ আপনি কী চান? সারাদিন চালানোর জন্য পর্যাপ্ত শক্তি এবং সুস্থ থাকার জন্য শুধুমাত্র প্রয়োজনীয় ক্যালোরিটুকুই। আর ছোটদের ক্ষেত্রে যেন ব্রেকফাস্ট হয় রঙিন, দেখতে সুন্দর, এবং সুস্বাদু। আর একইসঙ্গে আপনার চাহিদা যেন ঝটপট বানিয়ে ফেলা যায় ব্রেকফাস্টের খাবার।
সবার কথা মাথায় রেখেই আজ আমরা নিয়ে এসেছি ফ্রুট টোস্ট উইথ চিজ। ফল থারায় সকালেই আপনার শরীরে প্রচুর পরিমানে ভিটামিন ও মিনারেল ঢুকছে। চিজ আপনার শরীরে প্রোটিন জোগাবে। ফল দিয়ে আমরা টপিং বানাবো বলে গ্যাস জ্বালানোরও প্রয়োজন পড়বে না।

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন ফ্রুট টোস্ট উইথ চিজ।
পরিবেশন - ২ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
উপকরণ
- গার্লিক ব্রেড - ৪ টি স্লাইস
- চিজ - ২ টি স্লাইস
- আপেল - ১/২ কাপ (ছোট টুকরো করে কাটা)
- স্ট্রবেরি - ৪ টি (স্লাইস করা)
- শশা - ৮টি স্লাইস
- রেডিমেড স্যালাড ড্রেসিং - ১ টেবিল চামচ
- অলিভ অয়েল - ১ চা চামচ
- সাদা মরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
- নুন - স্বাদমতো
প্রণালী
- গার্লিক ব্রেডের স্লাইসগুলি গ্রিলে দিয়ে টোস্ট করে নিন যতক্ষণ না কুড়মুড়ে সোনালি রং ধরছে টোস্টে।
- গ্রিলের সুযোগ না থাকলে চাটুতেও কড়কড়ে করে সেঁকে নিতে পারেন পাউরুটি।
- এবার একটি চিজ স্লাইসকে মাঝবরাবর তিনকোণা আকারে অর্ধেক করে কেটে নিন।
- এবার গার্লিক ব্রেডের উপরে অর্ধেক তিনকোণা চিজের টুকরোটি রাখুন।
- এর উপরে শশার স্লাইসগুলি রাখুন।
- এর উপরে আপেল ও স্ট্রবেরির টুকরোগুলি রাখুন।
- টপিংয়ের উপর দিয়ে স্যালাড ড্রেসিং ও অলিভ অয়েল ছড়িয়ে দিন।
- সবশেষে নুন ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Fruit And Cheese Toast For Breakfast
Story first published: Tuesday, December 23, 2014, 10:41 [IST]
Other articles published on Dec 23, 2014



Click it and Unblock the Notifications