ঝাল বা ঝোল নয়, এ বার রেঁধে ফেলুন দুধ ভেটকি!

Posted By:

মাছ পেলে বাঙালির আর কিছু চাই না। মাছের যে কোনও একটা পদ দিয়েই এক থালা ভাত সাবাড় হয়ে যেতে পারে। আর তা যদি হয় ভেটকি মাছ, তা হলে তো কথাই নেই। ঝাল, ঝোল কিংবা ফ্রাই না বানিয়ে দুধ দিয়ে রান্না করে দেখতে পারেন। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে দুধ ভেটকি হলে জমে যাবে ভূরিভোজ। দেখে নিন রেসিপি।

দুধ ভেটকির উপকরণ

৫-৬ টুকরো ভেটকি মাছ, ২ কাপ দুধ, ২ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ছোটো এলাচ, আধ চা চামচ ধনে গুঁড়ো, আধ চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ চারমগজ বাটা, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, কেশর, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, রান্নার জন্য সাদা তেল।

Bhetki macher recipe

দুধ ভেটকি রান্নার পদ্ধতি

এক কাপ দুধ হালকা গরম করে নিন। ঈষদুষ্ণ সেই দুধে কেশর ভিজিয়ে রাখুন। মাছের পিসগুলো ভালো ভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাছ ভেজে তুলে রাখুন। ওই তেলেই ছোটো এলাচ ফোড়ন দিন। এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। পেঁয়াজের রং পরিবর্তন হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষাতে থাকুন।

আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি ও চারমগজ বাটা দিয়ে দিন। মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে বাকি এক কাপ দুধ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আঁচ নিভিয়ে দিন। উপর থেকে কেশর ভেজানো দুধ ছড়িয়ে মিনিট দশেক ঢেকে রাখতে হবে। তার পরে ঢাকনা খুলে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ ভেটকি।

[ of 5 - Users]
Story first published: Monday, December 18, 2023, 22:05 [IST]
X
Desktop Bottom Promotion