Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ফ্রিজে চিকেন আছে? মাশরুম এনে রেঁধে ফেলুন ক্রিমি মাশরুম চিকেন, রইল রেসিপি
নিরামিষভোজী হোক বা আমিষভোজী, মাশরুম কম-বেশি সকলেরই প্রিয় খাদ্য। মাশরুম খেতে যেমন সুস্বাদু, তেমনই আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে এর জুড়ি মেলা ভার। হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে।
আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা ক্রিমি মাশরুম চিকেনের রেসিপি। খুব কম সময়েই রান্না হয়, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। দেখে নিন রান্নার পদ্ধতি।

ক্রিমি মাশরুম চিকেন তৈরির উপকরণ
আধা কেজি মুরগির মাংস, ২৫০ গ্রাম মাশরুম, ২ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ বারবিকিউ সস, আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২ চা চামচ পাতিলেবুর রস, পরিমাণমতো ফ্রেশ ক্রিম, ১ কাপ দুধ, পার্সলে কুচি, রসুন কুচি, ২টো মাঝারি মাপের পেঁয়াজ কুচানো, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ অরিগ্যানো, ২ টেবিল চামচ মাখন, স্বাদমতো নুন, রান্নার জন্য সাদা তেল।
ক্রিমি মাশরুম চিকেন তৈরির রেসিপি
মুরগির মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বড় বাটিতে মুরগির মাংস, সোয়া সস, বারবিকিউ সস, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো এবং নুন ভালো করে মাখিয়ে ফেলুন। এক থেকে দুই ঘণ্টা ম্যারিনেশনের জন্য রেখে দিন। দুধ গরম করে রাখবেন।
এরপর কড়াইতে পরিমাণমতো সাদা তেল গরম করতে বসান। তেল গরম হলে তার মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে উল্টেপাল্টে লালচে করে ভেজে নিন। মাশরুম ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর পাতলা স্লাইস করে কেটে নিন।
কড়াইতে মাখন গরম করুন। এতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রং লালচে হলে এতে মাশরুম কুচি দিয়ে ভাজুন। মাশরুম ঠিকমতো ভাজা হয়ে গেলে এতে চিকেনগুলো দিয়ে দিন। এরপর এতে গরম দুধ ঢেলে দিন। ঢাকা দিয়ে মিশ্রণটি মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এরপর উপর থেকে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, পার্সলে কুচি, অরিগ্যানো ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ রান্না করুন। ব্যস, তৈরি হয়ে গেল ক্রিমি মাশরুম চিকেন! গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications