(ছবি) মন মাতানো কিছু চকোলেট রেসিপি দিয়েই সেলিব্রেট করুন চকোলেট দিবস !

Posted By: Oneindia Bengali Digital Desk

বিলেতি কেতার এই বিশেষ চকোলেট ডে সেলিব্রেট করার জন্য বয়ফ্রেন্ডরা নিজেদের গার্লফ্রেন্ডকে খুশি করতে ইয়া বড় বড় চকোলেট উপহার দিয়ে থাকেন। আর সেই চকোলেট হাতে নিয়ে গার্লফ্রেন্ড প্রজাতির একটা বড় অংশই 'ও সো সুইট! থ্যাঙ্ক ইউ হানি/বেবি' বলেই ক্ষান্ত।

আরও পড়ুন : চকোলেট নিয়ে এই মজাদার তথ্যগুলি হয়তো আপনি জানেন না!

কিন্তু চকোলেট ডে-র ইতিহাসে বা ধর্মগ্রন্থে কি কোথাও লেখা রয়েছে চকোলেট শুধু গার্লফ্রেন্ডেরই প্রাপ্য? বয়ফ্রেন্ডরা শুধু বঞ্চিত হওয়ার জন্যই বয়ফ্রেন্ড হওয়ার বিশাল ভার নিজের ছোট্ট কাঁধে তুলে নিয়েছেন? না তা কখনওই নয়। আর তাই গার্লফ্রেন্ডরাও এবার এগিয়ে আসুন। বাজারের কেনা ক্যাডবেরি, পার্ক, ফেরারো রস্যাঁর ছেড়ে বয়ফ্রেন্ডের জন্য নিজের হাতে তৈরি করুন চকোলেট সারপ্রাইজ। চকোলেটের একটি মিষ্টি রেসিপি বানিয়ে বয়ফ্রেন্ডকে চমকে দিন।

বয়ফ্রেন্ডের মন জয় করতে তাই আজ গার্লফ্রেন্ডদের জন্য কয়েকটি চকোলেটের স্পেশ্যাল রেসিপি দেওয়া হল নিচে। ঝটপট এর মধ্যে থেকে একটা বেছে নিয়ে বানিয়ে ফেলুন। কারণ এবার ওহ, লাভ ইউ হানি/বেবি' শোনার পালা আপনার।

৩ মিনিটের চকোলেট কেক!

৩ মিনিটের চকোলেট কেক!

এই রেসিপিটি সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা ঝটপট হয়ে যাবে। খাটনিও কম। এই ৩ মিনিটের চকোলেট কেক হতে পারে আপনার ট্রাম কার্ড।

চকোলেট চিপ কুকি

চকোলেট চিপ কুকি

নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন চকোলেট চিপ কুকি। তারপর রঙিন সুন্দর একটি বাক্সে ভরে, ভাল করে গিফ্ট রিবন লাগিয়ে উপহার দিতে পারেন কাছের মানুষটিকে।

চিকেন ইন হট চকোলেট সস

চিকেন ইন হট চকোলেট সস

আসল সারপ্রাইজ দিতে চাইলে তৈরি করুন চিকেন ইন হট চকোলেট সস। একে তো আপনার কাছে থেকে সারপ্রাইজ পেয়ে চমকে উঠবেন বয়ফ্রেন্ড। তারপর যখন দেখবেন চকোলেটের ভিতর দিয়ে উঁকি মারছে মাংসের টুকরো। তার হতবাক মুখটি দেখা আপনার কাছেও কম বড় সারপ্রাইজ হবে না।

মোল্টেন চকো লাভা কেক উইথ ভ্যানিলা আইসক্রিম

মোল্টেন চকো লাভা কেক উইথ ভ্যানিলা আইসক্রিম

আপনার মনের মানুষের মন গলাতে মোল্টেন চকো লাভা কেকের কি জুড়ি আছে?

গ্লুটেন ছাড়াই বানান চকোলেট কেক উইথ চকোলেট গানাস

গ্লুটেন ছাড়াই বানান চকোলেট কেক উইথ চকোলেট গানাস

আপনার সঙ্গীর যদি গ্লুটেনে অ্যালার্জি থাকে তাহলেও চিন্তা নেই, গ্লুটেন ছাড়াও বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ করার উপায় রয়েছে আমাদের কাছে। চকোলেট কেক উইথ চকোলেট গানাস

চকোলেট ওয়ালনাট কাপকেক রেসিপি

চকোলেট ওয়ালনাট কাপকেক রেসিপি

চকোলেট ওয়ালনাট কাপ কেক বানিয়ে চমকে দিন সঙ্গীকে। তারপর একসঙ্গে একটাই কাপ কেকে কামড় দিয়ে তৈরি করুন নিজেদের জীবনের সেরা রোমান্টিক মুহূর্ত।

ডিমছাড়া ব্রাউনি

ডিমছাড়া ব্রাউনি

আপনার বয়ফ্রেন্ড নিরামিষাশী হলেও সমস্যা নেই। তারও সমাধান রয়েছে আমাদের কাছে। ডিমছাড়া ব্রাউনি।

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 9, 2016, 15:13 [IST]
X
Desktop Bottom Promotion