Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Fish Curry Recipe: মাছের ঝোল ঝাল তো অনেক খেলেন, এবার ট্রাই করুন রুই মাছের মইলু
বাঙালি ঘরে আর কোনও মাছ হোক বা নাই হোক, সপ্তাহে অন্তত ২-৩ দিন রুই মাছের কোনও না কোনও পদ রান্না হবেই। রুই মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে ঝাল, মাছ ভাজা এই পদগুলোই সাধারণত রান্না করা হয়ে থাকে। এবার রুই মাছ রান্না করুন একটু অন্যভাবে। বানাতে পারেন রুই মাছের মইলু। এই পদ তৈরি করা খুবই সহজ, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। দেখে নিন রেসিপি।

রুই মাছের মইলু তৈরির উপকরণ
৪-৫ পিস রুই মাছ
পরিমাণমতো সাদা তেল
২টো মাঝারি মাপের পেঁয়াজ
কয়েকটা রসুন
কাঁচা লঙ্কা কয়েকটা
১ চা চামচ ভিনেগার
১ কাপ নারকেল দুধ
স্বাদমতো নুন ও চিনি
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
সামান্য হলুদ গুঁড়ো
রুই মাছের মইলু তৈরির পদ্ধতি
১) মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা কুচি করে নিন।
২) কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন।
৩) একটি বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ভিনেগার একসঙ্গে নিয়ে ভালো করে মেশান। এতে দিয়ে দিন নারকেল দুধ ও পরিমাণমতো জল। আবারও মিশিয়ে নিন ভালো করে।
৪) মাছ ভাজার কড়াইতেই ১ টেবিল চামচ মাখন দিয়ে গরম করুন। মাখন গলে গেলে তাতে নারকেল দুধের মিশ্রণটি দিয়ে দিন। একটু ফুটিয়ে নিন।
৫) এর পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে ৪ থেকে ৫ মিনিট রান্না হতে দিন।
৬) ঝোল মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে যাবে রুই মাছের মইলু!
৭) আপনি চাইলে এই পদটিতে রুই মাছের বদলে ভেটকি মাছও ব্যবহার করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications