Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই, দেখে নিন রেসিপি
মাছ পাগল বাঙালির অত্যন্ত প্রিয় মাছ রুই। সপ্তাহে এক বার অন্তত প্রত্যেক বাঙালি বাড়িতে রুই মাছ হবেই হবে। রুই মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে ঝাল, রুই মাছের কালিয়া এই পদগুলোই বেশি রান্না করা হয়ে থাকে। এবার একটু ভিন্ন স্বাদের রুই মাছ রান্না করে বাড়ির লোকেদের খুশি করুন। আজ আপনাদের জন্য রইল পাঁচফোড়ন রুইয়ের রেসিপি।

পাঁচফোড়ন রুইয়ের উপকরণ
৪-৫ পিস রুই মাছ
২টো মাঝারি সাইজের আলু
৫-৬টা পটল
একটা টমেটো
আদা বাটা
পাঁচফোড়ন পরিমাণমতো
লঙ্কা গুঁড়ো
তেজপাতা
হলুদ গুঁড়ো
জিরে বাটা
ধনে বাটা
পরিমাণমতো সর্ষে তেল
স্বাদ অনুযায়ী নুন
আরও পড়ুন: রেস্তোরাঁ স্টাইলের স্পাইসি রুই মাছ ভাজা, বানিয়ে ফেলুন আজই!
পাঁচফোড়ন রুই তৈরির পদ্ধতি
১) রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ।
২) কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিন। সেই তেলেই ভেজে নিন আলু আর পটল।
৩) এবার ওই তেলেই দিয়ে দিন টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা এবং ধনে বাটা। কিছুক্ষণ নাড়তে থাকুন। মশলা কষানোর সময় তাতে দিয়ে দিন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে কষান।
৪) মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিন দুই কাপ মতো জল। ঢাকনা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটতে দিন।
৫) পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে ভেজে রাখা মাছগুলো এবং আলু পটল দিয়ে দিন। আবার ঢাকা দিয়ে ফুটতে দিন।
৬) আরেকটি প্যানে তেল গরম করে পাঁচফোড়ন আর তেজপাতা দিন। ভালো করে নেড়ে নেবেন কিছুক্ষণ।
৭) তারপর মাছের ঝোলে পাঁচফোড়নের মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি পাঁচফোড়ন রুই! গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications