Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রুই মাছের ভর্তা দিয়েই হবে এক থালা ভাত সাবাড়!
বাঙালির রসনায় মাছ থাকবে না, তা কি কখনও ভাবা যায়! নানা প্রকারের মাছ বিভিন্ন স্টাইলে রান্না করায় বাঙালিকে হারানো মুশকিল। মাছ ভাজা থেকে শুরু করে, ঝাল, ঝোল, কালিয়া, কোপ্তা, পাতুরি, ভাপা, আরও কত কীই না রান্না হয়। তবে মাছের কোপ্তা-কালিয়ার সাথে সাথে মাছের ভর্তাও কিন্তু জিভে জল আনার দৌড়ে এগিয়ে।
যে কোনও ছোটো, বড় মাছ দিয়েই ভর্তা বানানো যায়। আজ আপনাদের জানাবো রুই মাছের ভর্তার রেসিপি। খুবই সুস্বাদু ও সহজ একটি রেসিপি।

রুই মাছের ভর্তার উপকরণ
৫-৬ পিস রুই মাছের পেটি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ২টো
শুকনো লঙ্কা, আধা চা চামচ গোটা জিরে, সর্ষে তেল ১ টেবিল চামচ, ২-৩
কোয়া রসুন কুচানো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য
গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ১-২টো কাঁচা লঙ্কা
কুচি।
রুই মাছের ভর্তা বানানোর পদ্ধতি
মাছের পিসগুলো ভাল ভাবে ধুয়ে নুন জলে সেদ্ধ করে নিন। মাছের সব কাঁটা
বার করে রাখবেন। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ভেজে তুলে নিন। ওই
তেলেই গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ অর্ধেক ভাজা হলে
রসুন কুচি এবং সেদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে
নিন।
এর পর টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। হাতা দিয়ে মাছগুলো ভেঙে দেবেন। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন মাছ ভাজা হয়ে এসেছে, আর টমেটোও গলে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নামিয়ে নিন একটা প্লেটে।
ভেজে রাখা শুকনো লঙ্কা হাত দিয়ে গুঁড়ো করে মাখিয়ে নিন মাছের সঙ্গে। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি মাখিয়ে পরিবেশন করুন রুই মাছের ভর্তা। গরম ভাত অথবা পান্তার সঙ্গে খেতে দারুণ লাগবে এই পদ!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications