Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বেকারি কেন? আপনজনের জন্মদিনে নিজের হাতে তৈরি করুন আইরিশ হুইস্কি কেক
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

কীভাবে বানাবেন এই সোজা আইরিশ হুইস্কি কেক আসুন দেখে নেওয়া যাক।
পরিবেশন - ৩-৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ৩০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
- ময়দা - ২ কাপ
- আইরিশ হুইস্কি - ১ কাপ
- ডিম - ৫টা
- কিশমিশ - ১ কাপ (কুচনো)
- চিনি- ১ কাপ
- শুকনো ব্ল্যাক কারেন্ট - ১ কাপ
- চেরি - ১ কাপ
- কোকো পাউডার - ১/২ কাপ
- আমন্ড - ২/৩ কাপ (কুঁচনো)
- দারচিনি পাউডার - ১/২ চা চামচ
- জায়ফল গুঁড়ো - ১/২ চা চামচ
- পাতিলেবুর খোসা কুড়নো - ১টি লেবুর
- আইরিশ বাটার - ১ কাপ
- হুইপস ক্রিম - ১ কাপ
- আমন্ড ও চকো চিপ সাজানোর জন্য।
প্রণালী
- একটি পাত্রে ব্ল্যাক কারেন্ট,কিশমিশ, চেরি, লেবুর খোসা কুড়নো, দারচিনি ও জায়ফল গুঁড়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
- এই মিশ্রটি আইরিশ হুইস্কি মিশিয়ে সারা রাত দেখে দিন।
- একটি বড় বাটিতে আইরিশ বাটার ও চিনি নিয়ে ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ না মিশ্রণটি মসৃণ হয়ে ফুলে উঠছে ততক্ষণ ফেটান।
- এতে একটা একটা করে সবকটি ডিম দিয়ে দিন।
- এর মধ্যে ময়দা ও আস্তে আস্তে ঢালতে থাকুন, একসঙ্গে মিশ্রণটি নাড়তেও থাকুন যাকে কোনও লাম্প না পড়ে যায়।
- আইরিশ হুইস্কিতে ভেজানো মিশ্রণটাও দিয়ে দিন কেক মিশ্রণে।
- এবার পুরো মিশ্রণটা অর্ধেক করে নিন।
- একটি মিশ্রণে কোকো মিশিয়ে নিন।
- বেকিং ডিসে মাখন ও ময়দা দিয়ে ভাল করে গ্রিস করে নিন। অর্থাৎ মাখন ভাল করে লাগিয় নিয়ে তাতে ময়দা ছড়িয়ে দিন। অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলে দিন।
- ২৭৫ ডিগ্রি ফারেনহাইটে অভন প্রিহিট করে নিন।
- বেকিং ডিসে প্রথমে কোকো মিশ্রণের অর্ধেক তার উপর অন্য মিশ্রণের পুরোটা ও তার উপরে বাকি কোকো মিশ্রণটা ঢেলে ২ ঘন্টা মতো বেক করে নিন।
- কেকটি ঠান্ডা হতে দিন।
- আলতো হাতে কেকটি বেকিং ডিস থেকে বের করে নিন।
- কেকটি আড়াআড়ি ৩ ভাগে কেটে নিন। প্রথম ভাগের উইপড ক্রিম ভাল করে স্প্রেড করে নি। তার উপরে দ্বিতীয় কেকর ভাগটি বসান। এর উপরে ক্রিম দিন। তার উপরে শেষ ভাগটা রাখুন। এর উপরে ক্রিম দেবেন না। চারপাশের থেকে বেরিয়ে আসা অতিরিক্ত ক্রিম চেঁচে নিন।
- এবার ফ্রিজে ৩-৪ ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিন।
- বের করে একটি লম্বা কাঠি বা স্কিউয়ার দিয়ে কেকের উপরের অংশে কয়েকটা গর্ত করুন। এই গর্ত দিয়ে আইরিশ হুইস্কি দিয়ে দিন।
- আমন্ড ও চকো চিপ দিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Bake Irish Whiskey Cake For your near and dear one
Story first published: Wednesday, July 30, 2014, 14:41 [IST]
Other articles published on Jul 30, 2014



Click it and Unblock the Notifications