Weight Loss Tips: ব্যায়াম ছাড়াই কমবে ওজন, রোজের পাতে রাখুন এই ৫ রকম মশলা!

Weight Loss Tips: ওজন কমিয়ে স্লিম ফিগার পেতে পরিশ্রমের খামতি রাখেন না অনেকেই। সময়মতো খাওয়াদাওয়া, শরীরচর্চা, কম খাওয়া, বাইরের খাবার এড়িয়ে চলা - সব রকম ভাবেই চেষ্টা করেন যাতে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়।

তবে সহজে ওজন কমানোর রাস্তা কিন্তু লুকিয়ে আছে আমাদের রান্নাঘরেই। এমন অনেক মশলা রয়েছে যেগুলি রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে। জেনে নিন কোন কোন মশলা রাখবেন আপনার খাদ্যতালিকায়।

spices for weight loss

হলুদ

হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্ট। গবেষণায় দেখা গেছে, হলুদে থাকা কারকিউমিন যোগ পেটে চর্বি জমতে দেয় না। তাই অতিরিক্ত মেদ ঝরাতে রোজের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন হলুদ।

মেথি

বহু রোগব্যাধির মহৌষধ মেথি। শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে, হজম শক্তি বৃদ্ধিতে, ত্বক উজ্জ্বল রাখতে মেথিকে নানাভাবে ব্যবহার করে থাকি। এ ছাড়া, মেদ ঝরাতেও সাহায্য করে মেথি, বিশেষ করে পেটের অংশে।

দারুচিনি

গরম মশলার প্রধান উপাদান দারুচিনি। দারুচিনি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যেরও খেয়াল রাখে। শরীরের বাড়তি মেদ ঝরায়, রক্তে শর্করার মাত্রা বজায় রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছে কমায়। অনেক ক্ষণ পেট ভর্তি থাকার অনুভূতি দেয়। বিশেষ করে, পেটের মেদ ঝরাতে দারুচিনির জুড়ি মেলা ভার।

আদা

আদা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, মেটাবলিজম বাড়ায়, খিদে কমায়। এ ছাড়া, হজম সংক্রান্ত সমস্যা ঠিক করতে এবং শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও আদার জুড়ি নেই। তাই যাঁরা ওজন কমানোর চেষ্টায় আছেন, তাঁরা রোজের খাদ্যতালিকায় রাখতেই পারেন এই মশলা।

জিরে

ওজন কমানোর আরও একটি উপকারী মশলা হল জিরে। রান্নার অন্যতম এই উপকরণটি দ্রুত ওজন কমাতে সাহায্য করে। আধ কাপ জলে এক চামচ জিরে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে সেই জল ছেঁকে পান করুন। কিছুদিনের মধ্যেই ফলাফল পাবেন হাতেনাতে!

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion