Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) জেনে নিন অবসাদ বা ডিপ্রেশনের অজানা নানা কারণ
আপনি কি দিনের বেশিরভাগ সময়ই মনমরা থাকেন? সবসময় মনে হয় আশাহীনতা আপনার জীবনকে গ্রাস করছে? এমন হলে অবশ্যই সচেতন হোন, কারণ আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন বা সেদিকেই এগিয়ে চলেছেন। [ভালো ঘুমের জন্য কোন দশটি জিনিস করবেন না]
আজকের জেট যুগে সহজভাবে নিরিবলিতে দু'দণ্ড বসে থাকার সময় নেই। সবাই ছুটে চলেছেন। আর এসবের মাঝেই আমাদের গ্রাস করছে ক্লান্তি, বিষণ্ণতা ও অবসাদ। আমাদের মানসিকভাবে অস্থির করে তুলে সুস্থ জীবনযাপনকে ধ্বংস করে দিতে পারে অবসাদ। তবে এর মধ্যেই এসবের সঙ্গে লড়াই করে যেতে হবে।
কেন দিন দিন অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন বুঝতে পারছেন না? চিকিৎসক দেখিয়ে, ওষুধ খেয়েও কোনও কাজ হয়নি? বলা হয়, যদি আপনি আগে থেকে জেনে যান কোন জিনিসের সঙ্গে আপনাকে লড়তে হবে তাহলে কিছুটা সুবিধা হয়। [অবসাদ বাড়িয়ে তোলে এই খাবারগুলি]
সেজন্যই কেন আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন তার আসল কারণ খুঁজে বের করা প্রয়োজন। অনেক সময়ে আমরা এমন কিছু জিনিসে অভ্যস্ত হই যা অজান্তে আমাদের অবসাদের দিকে ঠেলে দেয়। নিচের স্লাইডে অবসাদের কিছু অচেনা কারণ সম্পর্কে জানানো হল। [এই কয়েকটি সহজ উপায়ে খুশি ফিরিয়ে আনুন জীবনে]

বেশিমাত্রায় মোবাইলে আসক্তি
মোবাইলের মতো আধুনিক গ্যাজেটের ব্যবহার আমাদের জীবনে অবসাদের মাত্রা বাড়িয়ে তুলছে। ফলে যতটা পারবেন, এইসব গ্যাজেট থেকে দূরে থাকুন।

সঠিক মুদ্রায় না বসা
সমীক্ষায় দেখা গিয়েছ, যাদের বহুক্ষণ বসে কাজ করতে হয়, তারা যদি সঠিক মুদ্রায় না বসেন তাহলে অবসাদে আক্রান্ত হওয়ার সমস্যা তৈরি হয়। এজন্য শিরদাঁড়া, ঘাড় সোজা করে কথা বলুন।

ক্যাফেইন বেশি না খাওয়া
বহু সমীক্ষায় দেখা গিয়েছে, ক্যাফেইন মুডকে ভালো রাখতে সাহায্য করে। তাই কফি না খেলে তা পরোক্ষে অবসাদকে ফিরিয়ে আনতে সাহায্য করে।

আপনার জীবনে নেতিবাচক মানুষের প্রভাব
অফিস হোক বা বাড়ি, যে কোনও জায়গায়ই আপনাকে যদি এমন মানুষের সঙ্গে ওঠাবসা করতে হয় যারা নেতিবাচক এনার্জির ডিপো, তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা আপনাকে অবসাদগ্রস্ত করে তুলবে।

স্যোশাল মিডিয়ায় আসক্তি
আজরে দিনে স্যোশাল মিডিয়ায় আসক্তি অবসাদের নয়া কারণ হিসাবে উঠে এসেছে বলে মত বিশেষজ্ঞদের।

সুস্থ সম্পর্ক না থাকা
অফিসে ঝুট-ঝামেলা তাও সামলে নেওয়া যায়, তবে যদি বাড়িতেও একই পরিস্থিতির শিকার হতে হয় তাহলে অবস্থা হয় সঙ্গীন। ছোটখাটো মতানৈক্য হতেই পারে, তবে কখনই তা বাড়তে দেবেন না।

কোলাহলপূর্ণ পরিবেশ
আপনার বাড়ি বা কর্মক্ষেত্রে যদি অবাঞ্ছিতভাবে কোনও শব্দ সারাক্ষণ বাজতে থাকে, বা খুব কোলাহলপূর্ণ জায়গায় যদি আপনি বসবাস করেন তাহলে তা আপনাকে অবসাদগ্রস্ত করে তুলবে খুব সহজেই।

ধূমপান
বহু বিশেষজ্ঞ জানিয়েছেন, ধূমপান পরোক্ষে অবসাদকে ডেকে আনে।

গরমের আবহাওয়া
যাদের অবসাদগ্রস্ত হওয়ার প্রবণতা রয়েছে, তারা একটু বেশি গরম পড়লেও অবসাদে ভোগেন। একে বিজ্ঞানের পরিভাষায় বলে 'Seasonal Affective Disorder'।

বেশি মাত্রায় রাগ বা বিরক্তি প্রকাশ
অনেক সময় রাগ চেপে না রেখে তা প্রকাশ করে দেওয়া উচিত। তবে সবসময় রেগে যাওয়া বা বিরক্তি প্রকাশ আপনাকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে।

মদ্যপান
মদ্যপান শরীরের দিক থেকে যেমন খারাপ, তেমনই তা মানসিকভাবেও আপনাকে পিছিয়ে দেয়, অবসাদ বাড়িয়ে তোলে।

আরও নিখুঁত হতে চাওয়া
যে কোনও কাজে 'পারফেকশন' রাখতে চাওয়াটা ভালো, তবে সেদিকে বেশিমাত্রায় মনোযোগ দিতে গিয়ে অবসাদে ভুগবেন না। মনে রাখবেন, সব দিক কারও সমান যায় না।



Click it and Unblock the Notifications