ঘুমের ঘোরে নাক ডেকে ফেলছেন? বন্ধ করতে মেনে চলুন এই ঘরোয়া টিপসগুলি

By Bhagysree Sarkar

আপনি ঘুমাতে গেলেই নাক ডাকা একটি সমস্যা হয়ে ওঠে? বেশিরভাগ মানুষের জন্য নাক ডাকা একটি বিরক্তিকর অভ্যাস। যা তারা তাদের সঙ্গী বা পরিচিতদের শোনাতে ভয় পান। অনেকেই আবার এই স্বভাবের জন্য কোথাও যেতেও চান না। কেউ শুনে নিলেই বিপদ, মনে করেন। কিন্তু এই ধারনা ভুল, নাক ডাকা স্বাভাবিক। তবে আপনার নাক ডাকার শব্দে অন্য কেউ জেগে গেলে তা ভয়ানক। এটি উদ্বেগের কারণ। আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন শ্বাসনালীতে বাধার কারণে নাক ডাকা হয় এবং এর ফলে একাধিক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে।

এটি ঘুমকে ব্যাহত করে। এমনকি অনিদ্রাও হতে পারে। নাক ডাকা অবরুদ্ধ শ্বাসনালী, স্থূলত্ব, ঘুমে ব্যাঘাত এবং অন্যান্য বেশ কয়েকটি কারণের জন্য হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে। চলুন আজ জেনে নেওয়া যাক কী উপায়ে আপনি আপনার নাক ডাকা কমাতে পারবেন।

snoring
  • স্থূলতার কারণেও অনেকে নাক ডাকতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধিক ওজনের কারণে গলার পথ সরু হয়ে যেতে পারে। যার ফলে শ্বাস নেওয়ার সময় টিস্যুগুলিতে ঘষা লাগে। এতে করে শ্বাস নেওয়ার সময় শব্দ হয়। তাই অতি অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন।
  • অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য নেওয়ার পরে অনেকেই ঘুমের ঘোরে নাক ডাকেন। বিশেষ করে ঘুমাতে যাওয়ার সময় যারা অ্যালকোহল পান করেন, তারা বেশি নাক ডাকেন। আবার ধূমপান করলে শরীরের অক্সিজেন ব্যবহারের ক্ষমতা কমে যায়। এর কারণেও নাক বেশি ডাকতে পারেন অনেকে। তাই আজই আপনার এই বদঅভ্যাস ত্যাগ করুন। সুস্থ থাকতে খাদ্যতালিকায় পুষ্টিসম্মত খাবার রাখুন।
  • ব্যায়াম করতে হবে সময় নিয়ে। এতে পেশি, রক্তের চলাচল ও হৃদপিণ্ডের স্পন্দন বাড়ে। ফলে ঘুমও ভালো হয়। তাই প্রতিদিন ৩০ মিনিট শরীরচর্চার অভ্যাস করা জরুরী।
  • প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যাস করতে হবে। এতে করে নাকের রন্ধ্রে লেগে থাকা আঠার মতো দ্রব্যগুলি দূর হবে। নাক ডাকাও ধীরে ধীরে কমে যাবে।
  • নাক ডাকার জন্য সবচেয়ে কার্যকর ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হল বিছানা থেকে মাথাকে কয়েক ইঞ্চি উঁচুতে রাখা। এতে শ্বাস নেওয়া সহজ হয়। নাক ডাকা বন্ধ হয়ে যাবে।
  • হলুদ, নাক ডাকা প্রতিকারের জন্য একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার। এটি অ্যান্টিবায়োটিক এবং এন্টিসেপটিক বৈশিষ্ট্যে ভরপুর। যা প্রদাহ এবং নাক ডাকা নিরাময়ে সহায়তা করে। এক গ্লাস গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে ঘুমাতে যাওয়ার আগে পান করুন।

একাধিক ট্রিটমেন্ট করেও চুলের সমস্যা মিটছে না? ম্যাজিকের মত কাজ করবে এই একটি উপাদান

  • ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে ফেলুন। এতে করে জেগে থাকা অবস্থায়ই খাবার হজম হয়ে যাবে। এর ফলে রাতে ভালো ঘুম হবে। নাক ডাকাও কমবে।
  • আপনি যদি পিঠের উপর ভর দিয়ে ঘুমান, তবে এটি নাক ডাকার কারণ হতে পারে। পিঠের উপর ভর দিয়ে ঘুমানোর ফলে জিহ্বা গলার পিছনে চলে যেতে পারে। এর ফলে গলার মাধ্যমে বায়ু প্রবাহকে বাধা দেয়। এক পাশ হয় ঘুমালে বাতাস সহজে চলাচল করে। নাক ডাকার সমস্যা কমবে।

X
Desktop Bottom Promotion