একাধিক ট্রিটমেন্ট করেও চুলের সমস্যা মিটছে না? ম্যাজিকের মত কাজ করবে এই একটি উপাদান

By Bhagysree Sarkar

জুন মাস চলছে, তবে তাপমাত্রা কমার নাম নেই। ১-২ ডিগ্রি কমলেও তাতে গরম কাটছে না। সেইসঙ্গে বৃষ্টিরও দেখা মেলা মুশকিল। এই সময় স্বাস্থ্যের সঙ্গে আমাদের ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা দেখা যায়। যেমন- খুশকি, চুল উঠে যাওয়া, চুলের ঘনত্ব কমে যাওয়া, চুল লম্বা না হওয়া সহ চুলের অন্যান্য সমস্যা।

বর্তমানে এইসব সমস্যায় ভুগতে হয় কম-বেশি প্রায় সকল মানুষকেই। অনেকে আছেন যারা আবার বেছে নেন নামী-দামী ট্রিটমেন্টকে। কিন্তু এসবে চুলের জেল্লা তো দূর আরও নতুন সমস্যার সৃষ্টি হয়।

hair

এত কিছুর মধ্যেও লম্বা-ঘন চুল চান সকলেই। এই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে আশ্চর্য এক প্রাকৃতিক উপাদান। পেয়ারা তো অনেকেই খেতে ভালোবাসেন। কিন্তু শুধু পেয়ারা না, এর পাতাতেও আছে একাধিক গুণ। এই পাতা খুব সহজেই যেকারও বাড়িতে পাওয়া যায়। এতে সেভাবে খরচাও করতে হবে না আপনাকে। আবার কিছু নিয়ম মেনে চললেই পেতে পারেন চমৎকার উপকার। চলুন জেনে নেওয়া যাক এই সহজলোভ্য পাতার সম্পর্কে-

পেয়ারা পাতার উপকারিতা অনেক। এই পাতা ফলের মতোই দুর্দান্ত কাজ করে। এটি পুষ্টির একটি পাওয়ার হাউস হিসাবে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে। পুষ্টিবিদরা বলছেন, পেয়ারা ফলের মতো এর পাতাও ভিটামিন বি এবং সি সমৃদ্ধ। যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোলাজেন বাড়াতে সক্ষম। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এগুলি মূলত মাথার ত্বক স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। এতে থাকা লাইকোপিন সূর্যের ইউভি রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে। ভাবছেন কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে পেয়ারা পাতাগুলি মিনিট ২০ জন্য জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে মিশ্রণটি ছেঁকে নিন। এবার ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা হতে রেখে দিন। পরিষ্কার চুলে এই মিশ্রণ ব্যবহার করতে হবে। তাই স্নান করার পর চুল প্রায় শুকিয়ে গেলে তখন এই মিশ্রণটির ব্যবহার করুন। আপনার চুলের মাঝ বরাবর সিথি করে সেখানে এটির ব্যবহার করুন। মনে রাখবেন, পুরো মাথার ত্বকে কমপক্ষে ১০ মিনিটের জন্য ম্যাসাজ করতেই হবে। মূলত এই ম্যাজ করাতে রক্তচাপ উন্নত হবে, সঙ্গেই আপনার ফলিকলগুলি বেশি পুষ্ট হয়। এমত অবস্থাতে প্রায় ঘণ্টা ২ লাগিয়ে রেখে দিন।

সময় হলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নজর রাখবেন এই জলে যেন আপনি আপনার আঙ্গুল বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন, এমন গরম হতে হবে। অত্যাধিক গরম জল হলেই বিপদ। প্রতি সপ্তাহে অন্তত ৩ বার এই পাতার ব্যবহার করুন। দেখবেন, কয়েক মাসের মধ্যেই আপনার চুল পড়া কমবে, সঙ্গেই চুল বাড়বেও।

Story first published: Tuesday, June 18, 2024, 15:31 [IST]
X
Desktop Bottom Promotion