Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ghee Benefits: পেটের গোলমাল থেকে নিস্তেজ ত্বক ও চুল, এক চামচ ঘিতেই কাজ হবে ম্যাজিকের মতো!
Ghee Benefits in Bengali: আমিষ হোক বা নিরামিষ, রান্নায় এক ফোঁটা ঘি পড়লেই স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। ঘিয়ের গুণে খুব সাধারণ কোনও খাবারও অসাধারণ হয়ে উঠতে পারে। তবে ঘি শুধু খাবারেরই স্বাদই বাড়ায় না, শরীরের অনেক উপকার করে। বিশেষ করে বর্ষাকালে সুস্থ থাকতে ঘি খাওয়াটা খুব জরুরি।
বর্ষায় আমাদের শরীর, ত্বক, চুলের নানান সমস্যা লেগেই থাকে। প্রায় দিনই দেখা দেয় পেট খারাপ, হজমের গোলমাল, জ্বর, সর্দি, কাশি। আর্দ্র আবহাওয়ায় ত্বক, চুল নিস্তেজ হয়ে পড়ে। জেল্লা হারায়। এই সব সমস্যার সমাধানে কিন্তু খুব উপকারী ঘি। জেনে নিন ঘি আমাদের স্বাস্থ্যের কী উপকার করে।

হজমশক্তি ভালো রাখে
হজম ক্ষমতা বাড়াতে খুব কার্যকরী ঘি। ঘিয়ের গুণে পেট সুস্থ রাখা যায়। ঘি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা যেমন বমি বমি ভাব, পেট ফাঁপা, গ্যাস-অম্বল এবং কোষ্ঠকাঠিন্য উপশম করতে সাহায্য করে।
ইমিউনিটি বাড়ায়
বর্ষাকালে যত রকমের রোগ-ব্যাধি ঘিরে ধরে। বাচ্চা থেকে বুড়ো, সকলেই ভুগতে থাকেন নানান রোগে। এই রোগের সঙ্গে লড়াই করার জন্য চাই প্রতিরোধ ক্ষমতা। সেই ক্ষমতার উৎস হল ঘি। ঘিতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ, ডি, ই, কে। শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টও আছে। যে কারণে ঘি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। শরীরে ভিতর থেকে শক্তি জোগায়। ফলে সহজে কোনও রোগবালাই বাসা বাঁধতে পারে না।
চুলে পুষ্টি যোগায়
বর্ষায় বাতাসে আর্দ্রতা প্রচুর থাকে। এই আর্দ্র আবহাওয়ায় চুল নিস্তেজ হয়ে পড়ে। জৌলুসও কমে যায়।। চুলে জেল্লা ধরে রাখতে পারে ঘি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকায়, ঘি চুলের গোড়া ময়েশ্চারাইজ এবং মজবুত করে। ঘি-তে থাকা ভিটামিন ডি, ই, কে২, এ চুলে পুষ্টি যোগায়। চুলের রুক্ষ ভাব দূর করে মসৃণ ও উজ্জ্বল করে তোলে ঘি।
ত্বক সুস্থ রাখে
ঘি খেয়াল রাখে ত্বকেরও। বর্ষার আর্দ্র আবহাওয়ায় অনেকেরই ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যায়, মুখ ভরে যায় ব্রণ আর পিম্পলে। ত্বক ভাল রাখতে ঘি খুব কার্যকরী। ঘি ত্বকের কালচে দাগছোপ দূর করে, ডার্ক সার্কেল কমায়, ত্বকের জেল্লা বাড়ায়, শুষ্ক ত্বক নিরাময় করে। ত্বকের সজীবতাও বজায় রাখে ঘি।
মুড ভালো রাখে
মানসিকভাবে আমাদের সুস্থ রাখতে ঘিয়ের জুড়ি মেলা ভার। ঘি স্ট্রেস এবং উদ্বেগ কমাতে খুবই উপকারী। প্রচুর ফ্যাটি অ্যাসিড থাকার কারণে, ঘি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, মেজাজ ঠিক রাখে। স্মৃতিশক্তি, একাগ্রতা, ফোকাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়।



Click it and Unblock the Notifications