শুধু ডায়েট নয়, পেটের মেদ কমাতে রোজ সকালে মেনে চলুন এই ৬ টি নিয়ম!

By Bhagysree Sarkar

পেটের মেদ নিয়ে এখন বড় চিন্তার কারণ। কারণ, শরীরের অন্যান্য অংশের সবার আগে পেটে মেদ জমে যায়। যার ফলে আমরা আমাদের পছন্দের পোশাক পরতে পারি না। তবে শুধু ফ্যাশন নয়, হৃদরোগ ও ডায়াবেটিস পর্যন্ত হতে পারে পেটের এই অতিরিক্ত মেদের ফল। তাই সুস্থ থাকতে অবশ্যই পেটের এই অতিরিক্ত মেদ কমাতে হবে। কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, পেটের এই অতিরিক্ত মেদ কমাতে সঠিক ডায়েট ও লাইফস্টাইলে পরিবর্তন আনা খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, ঘুম থেকে উঠে যে অভ্যাসগুলি পেটের অতিরিক্ত মেদ দূর করবে-

fat
  • ওজন কমানোর অন্যতম সহজ উপায় দিনভর হাইড্রেটেড থাকা। শরীরকে হাইড্রেটেড রাখতে দিন শুরু করুন এক গ্লাস জল খেয়ে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন সকালে এক গ্লাস জল খেলে তা আপনাকে সারাদিন এনার্জেটিক রাখতে সাহায্য করবে। এছাড়াও আপনি সারারাত চিয়া সিড ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন।
  • কথায় আছে, ব্রেকফাস্ট রাজার মত করতে হয়। সুস্থ থাকতে এটাই মেনে চলতে হবে। আমাদের দিনভর এনার্জেটিক রাখতে সকালে ভালো ব্রেকফাস্টকরা জরুরি। তালিকায় রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার। যার ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকবে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে।
  • ওজন কমাতে ব্যায়ামের বিকল্প নেই। তাই রোজ ব্যায়াম করার অভ্যাস করে তুলুন। পেটের মেদ কমানোর জন্য করতে পারেন সহজ কিছু ব্যায়াম। মর্নিং ওয়াক, জগিং, ইয়োগা করুন। যা দ্রুত ক্যালরি বার্ন করতে সাহায্য করবে। প্রতিদিন সকালে কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করার জন্য রাখুন।

মন তরতাজা রাখতে নিয়মিত করুন এই যোগাসনগুলি, কমবে মানসিক চাপ-উদ্বেগও!

  • সঙ্গে দিনের শুরুতে ১০ মিনিট মেডিটেশন করুন। এটি স্ট্রেস নিয়ন্ত্রণ, ওজন কমাতে বিশেষ করে পেটের চর্বি বৃদ্ধিতে ভূমিকা রাখে মেডিটেশন।
  • ৫. প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার রাখুন খাদ্যতালিকায়। ফাইবার সমৃদ্ধ খাবার খিদে নিয়ন্ত্রণ করে পেটের মেদ কমাতে ভূমিকা পালন করে।
  • পর্যাপ্ত ঘুম না হলে তা হরমোনের ইমব্যালেন্স করে দেয়, খাবারের রুচি বাড়ায় এবং পেটে মেদ জমতে ভূমিকা রাখে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

Story first published: Monday, June 24, 2024, 14:58 [IST]
X
Desktop Bottom Promotion