Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মন তরতাজা রাখতে নিয়মিত করুন এই যোগাসনগুলি, কমবে মানসিক চাপ-উদ্বেগও!
দৈনন্দিন জীবনে কাজের শেষ নেই। কর্মব্যস্ততায় সারাদিন কখন কেটে যায়, টেরই পাওয়া যায় না। কম-বেশি সকলেরই পর পর কাজ স্থির করা থাকে৷ তার মধ্যে আলাদাভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবার সময় নেই কারও হাতে। সারাদিনের কর্ম ব্যস্ততার উপর হাজারটা চিন্তা। স্বাভাবিকভাবেই এসবের বড় প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যের উপর। যা এড়িয়ে যাওয়া নিছক বোকামির পরিচয় দেয়। তাহলে কী করবেন?
ডায়েট এবং লাইফস্টাইলের মতই স্ট্রেস বা, মানসিক চাপ হৃদরোগের অন্যতম প্রধান কারণ বলে পরিচিত। তাই জীবন থেকে অবাঞ্ছিত স্ট্রেস এবং উদ্বেগ কমানোর জন্য সেরা উপায় হল যোগাসন করা। বিশেষজ্ঞরা এই সময় নানা ধরনের যোগাসন, জপ অথবা ধ্যান করার পরামর্শ দেন। যোগাসনের মধ্যে থাকলে কমতে পারে আপনার মানসিক চাপ। যোগাসন শুধু মানসিক নয়, শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। সারাদিনের শেষে অথবা দিনের শুরুতেই যদি আপনি সময় করে ১০-২০ মিনিট যোগাসন বা ধ্যান করলে উন্নত হবে আপনার মানসিক স্বাস্থ্য। চলুন কী কী যোগাসন আপনি করতে পারেন, দেখে নেওয়া যাক-

- বকাসন-
প্রথমে পা ছড়িয়ে বসুন। এবার পা দুটি হাঁটুর থেকে মুড়ে ভাঁজ করুন যেন হাঁটু বুকের কাছে ও গোড়ালিদ্বয় পাশাপাশি অবস্থান করে উরুমূলে ঠেকে থাকে। এবার হাঁটু দুটি একটু ফাঁক করে সামান্য ঝুঁকে ২ হাত পায়ের পাতার দুই পাশে রাখুন। উভয় হাঁটু উভয় বগলের পাশে রেখে হাতের ওপর ভর দিয়ে সমস্ত শরীরটাকে মাটি থেকে শূন্যে তুলুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন। মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর শবাসনে বিশ্রাম নিন। এভাবে তিনবার করুন।
- সুখাসন-
মেরুদণ্ড সোজা রেখে বাবু হয়ে বসাকে সুখাসন বলে। অর্থাৎ ডান পা ভাঁজ করে ডান পায়ের পাতা বাঁ উরুর নীচে এবং বাঁ পা ভাঁজ করে বাঁ পায়ের পাতা ডান উরুর নীচে রাখতে হবে।
- বালাসন-
এই আসনটি করার জন্য হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মেঝেতে বসুন। এবার আস্তে আস্তে সারা শরীর পিছনে নিয়ে গিয়ে নিতম্ব পায়ের গোড়ালির উপর রাখুন। কপাল মাটিতে ঠেকান। হাত দুটি পিছনে নিয়ে গিয়ে তালু উল্টো করে পায়ের কাছে রাখুন। মানসিক চাপ ও ক্লান্তি কমাতে সহায়তা করে এই যোগাসন। দেহে রক্তসঞ্চালনের প্রক্রিয়াকেও স্বাভাবিক রাখে।



Click it and Unblock the Notifications