কোলেস্টেরল নিয়ে বহু দিন ধরে ভুগছেন? সুস্থ থাকতে রোজ সকালে খান এই খাবার!

Breakfast Ideas to Control Cholesterol Levels in Bengali: দীর্ঘ দিনের অনিয়মে শরীরে বাসা বাঁধে কোলেস্টেরলের মতো ক্রনিক সমস‍্যা। কোলেস্টেরল বাড়লে একই সঙ্গে ঝুঁকি বাড়ে স্ট্রোক ও হৃদ্‌রোগের। হার্ট অ্যাটাকের অন্যতম কারণই হল উচ্চ কোলেস্টেরল। তাই সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন।

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন জীবনে অনেক নিয়ম মেনে চলতে হয়। খাদ্যতালিকা থেকে বাদ দিতে হয় অনেক খাবার। তেল-ঝাল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে তো একেবারেই দূরে থাকা জরুরি। নয়তো কোলেস্টেরল চড়চড় করে বাড়তে থাকবে। এর পাশাপাশি রোজকার খাবারের তালিকায় কিছু খাবার যোগ করাও প্রয়োজন।

Breakfast Ideas to Lower Your Cholesterol Levels

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর খাবার খাওয়া কোলেস্টেরল কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমন কিছু খাবার আছে, যেগুলি সকালের জলখাবারে খেলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে পারে কোলেস্টেরলের মাত্রা। চলুন তবে সেই খাবারগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

ওটমিল
শরীরে মেদ কমাতে ওটস বা ওটমিল দারুণ কাজ করে। আবার ওটস খেলে দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রাও হ্রাস পায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার। সবচেয়ে বড় কথা, ওটসে একেবারেই ক্যালোরি থাকে না। এই সব গুণাগুণই এলডিএল (খারাপ) কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে।

ডিম
ডিম হল প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের পাওয়ার হাউস। যা আমাদের শরীরে স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। সকালের জলখাবারে সেদ্ধ ডিম, স্ক্র্যাম্বল এগ, ডিমের স্যান্ডউইচ, ডিমের স্যালাড খেতে পারেন।

অ্যাভোকাডো
অ্যাভোকাডো মনোস্যাচুরেটেড ফ্যাটে পরিপূর্ণ, যা শরীরে এইচডিএল (ভাল) কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই সকালের জলখাবারে রাখতেই পারেন এই স্বাস্থ্যকর ফল।

বেরি
বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে ভরপুর, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। বেরি শুধু খাওয়া যেতে পারে। সকালের ওটমিলে বেরি মিশিয়ে খেতে পারেন। আবার বেরি দিয়ে স্মুদিও তৈরি করতে পারেন।

দই
প্রোটিন এবং প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই অন্ত্র ভাল রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। বদহজম দূর করতেও সমান ভাবে কার্যকর এই দই। ভাল কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়াতে দইয়ের ভূমিকা অপরিসীম। তাই রোজের ব্রেকফাস্টে রাখতেই পারেন দই।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

X
Desktop Bottom Promotion