Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষাকালে খান এই ৫ ফল, ধারেকাছে ঘেঁষবে না রোগ-ব্যাধি!
Monsoon Fruits to Strengthen Your Immunity in Bengali: বর্ষাকালে আবহাওয়ার খুব পরিবর্তন হয়। নানা রকম রোগের আবির্ভাব দেখা দেয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব কমে যায়। কোনও কোনও খাবার থেকে বদহজম, পেটভার, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হয়। পেটের অসুখ প্রায়ই লেগে থাকে এই সময়। বিশেষত জলবাহিত রোগের আশঙ্কা খুব বেশি থাকে। তাই বর্ষাকালে খাবার-দাবারের দিক থেকে একটু বেশিই সতর্ক থাকা উচিত। বাইরের খাবার যত এড়িয়ে চলা যায়, ততই ভালো।
বর্ষায় রোগ-ব্যাধি থেকে বাঁচার অন্যতম অস্ত্র হল শক্তিশালী ইমিউনিটি। তার জন্য প্রথমেই নজর রাখতে হবে রোজকার খাদ্যাভাসে। মরশুমি সবজি ও ফল প্রচুর পরিমাণে খাওয়া জরুরি এই সময়। শরীর সুস্থ রাখতে কোন কোন ফল খাবেন বর্ষাকালে, জেনে নিন।

পীচ
পীচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই ফল আমাদের ত্বক ভালো রাখে, দৃষ্টিশক্তি উন্নত করে। স্ট্রেস, উদ্বেগ কমাতেও খুব উপকারী পীচ। এ ছাড়াও, এই ফলে থাকে ফ্লোরাইড, যা দাঁত ভালো রাখতে সাহায্য করে।
লিচু
লিচু অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যে কারণে হাঁপানি রোগীদের জন্য খুব উপকারী। লিচু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাড়তি ওজন কমাতেও সাহায্য করে। লিচুতে থাকা ভিটামিন সি বর্ষাকালে সর্দি-কাশি থেকে রক্ষা করে।
প্লাম
বর্ষাকালে বিভিন্ন ইনফেকশন এবং জলবাহিত রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। ভিটামিন সি সমৃদ্ধ প্লাম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এই ফলের মধ্যে উপস্থিত অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের পিগমেন্ট, যা ক্যান্সার রোধ করে।
চেরি
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চেরি নানা রোগ-ব্যাধি থেকে আমাদের শরীরকে রক্ষা করে। এই ফল ক্যান্সার রোধ করতেও সাহায্য করে। এ ছাড়াও, চেরি বাতের ব্যথা উপশম করে।
কালো জাম
জামে ক্যালোরি খুব কম। আয়রন, ফোলেট, পটাশিয়াম এবং ভিটামিন প্রচুর থাকে। বর্ষাকালের বিভিন্ন রোগভোগ এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেয় জাম। তাই বর্ষাকালে অবশ্যই খান কালো জাম।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications