(ছবি) উচ্চ রক্তচাপ কমাতে পারে এই খাবার

উচ্চ রক্তচাপ এমন একটি সমস্যা যা একবারে ভিতর থেকে শরীরের ক্ষতি করে ছাড়ে। কিডনি, হার্ট কোনও কিছুই বাদ যায় না এর প্রভাব থেকে। তবু রক্তচাপের সমস্যাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকেই গাফিলতি করেন। [অনিয়মিত রক্তচাপের জেরে কী কী সমস্যা হতে পারে জানেন কি?]

উচ্চ রক্তচাপের রোগীকে নিরন্তর চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয় ও ওষুধ খেয়ে যেতে হয়। তা নাহলে প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায়। [উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এই সহজ উপায়ে]

ফলে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। আর সেজন্য কয়েকটি বিষয়ে সাবধানতা অবলম্বন করা আবশ্যক। একমাত্র তাহলেই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা যাবে ও সুস্থ থাকা সম্ভব হবে। [স্বাভাবিক উপায়ে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার উপায়]

এক্ষেত্রে খাবারের বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে। কিছু খাবার এমন রয়েছে যা উচ্চ রক্তচাপকে কমাতে পারে। নিচের স্লাইডে সেগুলি সম্পর্কেই আলোচনা করা হল। [অ্যানিমিয়ার সমস্যা দূর করবে এইসব খাবার]

সাদা বিনস

সাদা বিনস

বিনসের এই দানা রক্তচাপকে কমানোর বিশেষ উপযোগী খাবার। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ভরপুর মাত্রায় রয়েছে যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পর্ক

পর্ক

শুয়োরের মাংসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। ফলে এটিও রক্তাচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে।

দই

দই

দইয়েও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রক্তচাপ কমাতে প্রতিদিনের ডায়েটে দই রাখলে সবচেয়ে ভালো হয়।

কর্ন ফ্লেক্স

কর্ন ফ্লেক্স

নানা ধরনের খাদ্যশস্য দিয়ে তৈরি এই খাবারকে চলতি কথায় আমরা কর্ন ফ্লেক্স বলি। ,সকালের ব্রেকফাস্টে দুধে ভিজিয়ে এগুলি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরকে সুস্থ রাখে।

বেকড পটেটো

বেকড পটেটো

ক্যালশিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপের সঙ্গে লড়তে বিশেষ সাহায্য করে। বেকড পটেটোতে তা ভরপুর মাত্রায় রয়েছে।

বীট

বীট

ছোটবেলায় আমরা শুনে এসেছি, বীট খেলে রক্ত হয়। তবে নিশ্চিতভাবেই এটি শরীর ও রক্তের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। উচ্চ রক্তচাপের রোগীকে রোজ বীটের রস খাওয়ালে উপকার পাওয়া যায়।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডার্ক চকোলেটে রয়েছে ফ্ল্যাভোনয়েডস। এটি রক্ত সঞ্চালনাকে মসৃণ করে ও রক্তচাপকে নিয়ন্ত্রণ করে।

Story first published: Friday, November 13, 2015, 14:15 [IST]
X
Desktop Bottom Promotion