Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এই সহজ উপায়ে
উচ্চ রক্তচাপ সুস্থ শরীরের জন্য একেবারে আদর্শ নয়। যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়ে, তাহলে যেকোনও উপায়েই হোক সেটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। [অনিয়মিত রক্তচাপের জেরে কী কী সমস্যা হতে পারে জানেন কি?]
চিকিৎসকেরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক কারণ তা হার্টের নানা অসুখের মুখ্য কারণ হতে পারে। তবে ওষুধের পাশাপাশি হার্টের উপকারী নানা কম ক্যালোরির খাবারও খেতে হবে। [এই ১০টি বদভ্যাস আপনার বুদ্ধির ধার কমাতে পারে!]
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা। পাশাপাশি উল্টোপাল্টা খাবারে অভ্যস্ত হওয়াও এর অন্যতম কারণ। [ত্বকের বয়স ধরে রাখুন এই ঘরোয়া খাবার খেয়ে]
নিচের স্লাইডে তাই আলোচনা করা হল, কোন কোন উপায়ে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনি। [এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে]

স্বাস্থ্যকর খাদ্য
সবজি, ফল, গম সহ নানা ধরনের শস্য থেকে তৈরি খাবার, দুধ, ডিম ইত্য়াদি শরীরকে সুস্থ রাখতে বিশেষ সাহায্য করে। পাশাপাশি নানা ধরনের ভাজাভুজি, চিপস ইত্যাদি যক কম পারবেন খাবেন।

হার্টের উপকারী খাবার
হার্টকে সুস্থ রাখতে ও হার্ট ব্লক বা স্ট্রোক আটকাতে পালং শাক, বাদাম, ছানার মতো খাবার খান।

ওজন কমান
ওজন বাড়লে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। পাশাপাশি বেড়ে যায় অন্যান্য রোগের সম্ভাবনাও। তাই যেকোনও উপায়ে ওজন কমান।

শরীরচর্চা করুন
উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শরীরচর্চা করলে মন স্ট্রেট ফ্রি থাকে, শরীরও নানা ধাক্কা সামলে নিতে পারে।

সোডিয়াম খাওয়া নিয়ন্ত্রণ রাখুন
সোডিয়ামের মাত্রা বেশি হয়ে গেলেই নানা সমস্যা হয় শরীরে। নুন সহ নানা সোডিয়াম মিশ্রিত খাবার হিসাব করে খান। পাশাপাশি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খান।

তামাক ছাড়ুন
রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে সিগারেট সহ সব ধরনের তামাকজাত দ্রব্য ত্যাগ করুন। এর মধ্যে থাকা নিকোটিন রক্তচাপকে বহুগুণ বাড়িয়ে তোলে।

মদ্যপানে বরত থাকুন
মদ্যপান করা স্বাস্থ্যের জন্য সবসময়ই খারাপ। উচ্চ রক্তচাপে তো এটা খাওয়া চলবেই না। তবে কম রক্তচাপের সমস্যায় ভোগা মানুষেরা খুব সামান্য পরিমাণে রেড ওয়াইন খেতে পারেন।

কফি বেশি খাবেন না
কফির মতো পানীয় রক্তচাপকে বাড়িয়ে দিতে সাহায্য করে। সবসময় এতে অভ্যস্ত হয়ে উঠলে রক্তচাপ কিছুতেই কমবে না।

অবসাদে ভুগবেন না
ব্যস্ত জীবনে ক্লান্তি, অবসাদ এসব নিত্যসঙ্গী। আর এগুলিই রক্তচাপ, হার্টের অসুখের মূল কারণ। ফলে যত পারবেন কম অবসাদে ভুগবেন। এটি তাড়াতে নানা ধরনের শারীরিক ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম উপযোগী হতে পারে।

নিয়মিত চেক-আপ
একবার রক্তচাপের সমস্য়া দেখা দিলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই আবশ্যক। আর প্রেসারের জন্য কোনও ওষুধ খাওয়ার থাকলে তা নিয়মিত খেতে ভুলবেন না।



Click it and Unblock the Notifications