Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পিঠ, কোমরের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? এই সব খাবার খেলেই স্বস্তি মিলবে দ্রুত!
Foods for Back Pain in Bengali: অফিসে একটানা বসে কাজ করে কোমর ও পিঠের ব্যথা নিত্যসঙ্গী অনেকেরই। শোওয়া বা বসার ভঙ্গির কারণেও ব্যাক পেনের সমস্যা দেখা দেয়। আবার, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অথবা নিচু হয়ে কাজ করার অভ্যাসের কারণেও ব্যথা হতে পারে। কয়েক জনের আবার বয়সের সঙ্গে ব্যথাও মাথাচাড়া দেয়।
ব্যাক পেনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। নিয়মিত ব্যায়ামই এই অসুখের সেরা দাওয়াই। এর পাশাপাশি রোজকার খাদ্যাভ্যাসেও যদি বদল আনা যায়, তা হলে পিঠ বা কোমরে ব্যথার সমস্যা দূরে থাকবে। কোন কোন খাবারগুলি খেলে স্বস্তি পাবেন, জেনে নিন।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড
পিঠ ও কোমরের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগলে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি করে খান। মাছ, আমন্ড, আখরোট, ফ্ল্যাক্স সিড, চিয়া সিডের মতো খাবারে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। অলিভ অয়েল এবং সর্ষের তেলেও থাকে এই অ্যাসিড। নিয়মিত এই সব খাবার খেলে হাড়ও মজবুত হবে এবং ব্যথা কমবে সহজেই।
প্রদাহ বিরোধী খাবার
আমাদের রান্নাঘরে থাকা মশলাই শারীরিক নানা সমস্যার সমাধান করতে পারে। আদা, রসুন, দারুচিনি ও লাল লঙ্কার মতো মশলায় থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। ফলে এগুলো শরীরের প্রদাহ কমাতে খুব সহায়ক। পাশাপাশি আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথাও উপশম করে। এছাড়া, হলুদে রয়েছে কারকিউমিন নামক এক ধরনের যৌগ, যা জয়েন্টের ব্যথা কমাতে খুবই কার্যকর।
প্রোটিন সমৃদ্ধ খাবার
শরীরে প্রোটিনের অভাবেও ব্যথা-যন্ত্রণা দেখা দেয়। তাই রোজকার খাদ্যতালিকায় অবশ্যই রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবারদাবার। মাছ, ডিম, দুধ, আমন্ড, পনির, মসুর ডালের মতো খাবার বেশি করে খান। পর্যাপ্ত পরিমাণ প্রোটিন শরীরে গেলে পেশির বিকাশ ঘটে এবং কোমর ও পিঠে ব্যথার সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে।
শাকসবজি
কোমর ব্যথা থেকে মুক্তি পেতে সবুজ শাকসবজি খান বেশি করে। ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাকের মতো সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করুন রোজের খাদ্যতালিকায়। এগুলো ভিটামিন-এ, ভিটামিন-সি এবং ভিটামিন-কে সমৃদ্ধ, যা শারীরিক প্রদাহ দূর করতে সাহায্য করে। তাছাড়া, এই সব শাকসবজিতে সালফোরাফেন নামক যৌগও রয়েছে। যা জয়েন্টে ব্যথা কমাতে দারুণ কার্যকর।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গাজর, বিট এবং কুমড়োর মতো সবজিও হাঁটু ও কোমরের ব্যথা কমাতে সাহায্য করে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications