Heart Healthy Foods: হার্ট সুস্থ রাখতে রোজ পাতে থাকুক এই ৫ খাবার!

আধুনিক জীবনযাপন, কাজের চাপ, স্ট্রেস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা না করা, এরকম নানা বিষয় থেকে হৃদরোগের (Heart Disease) ঝুঁকি থেকে যায়। হার্ট সুস্থ রাখতে গেলে জীবনযাপনে বদল আনা খুব জরুরি। তবে শুধু দৈনন্দিন যাপনে নয়, পরিবর্তন আনতে হবে খাবারের পাতেও।

হার্টের অসুখ ঠেকাতে স্বাস্থ্যকর খাওয়াদাওয়া খুবই প্রয়োজন। না হলে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখা যাবে না। তাই নজর দিন এমন কিছু খাবারের উপর, যা হার্টের অসুখ কাবু করতে পারে।

heart healthy foods

গোটা শস্যদানা
গোটা শস্যদানা (Whole Grain) ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। এগুলি কোলেস্টেরলের মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হার্টও সুস্থ থাকে।

ফ্ল্যাক্সসিড
প্রতিদিন এক টেবিল চামচ ফ্ল্যাক্সসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকর। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, ইউএস-এ প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন প্রায় চার টেবিল চামচ ফ্ল্যাক্সসিড উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। গবেষণা অনুসারে, ফ্ল্যাক্সসিডে পাওয়া আলফা-লিনোলিক অ্যাসিড হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপকারী।

বাদাম
বাদাম ফাইবার সমৃদ্ধ। এ ছাড়াও, বাদামে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট এতে খুবই কম। কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি। হার্টের জন্য স্বাস্থ্যকর বাদামগুলি হল - আমন্ড, চিনাবাদাম, আখরোট, হ্যাজেলনাট এবং পেকান।

বিটের রস
বিটের রস নাইট্রেট (NO3) সমৃদ্ধ, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি বিট হার্টের জন্য খুবই উপকারী। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের গবেষণা অনুসারে, নিয়মিত এক গ্লাস বিটের রস রক্তনালীতে প্রদাহ কমাতে পারে।

সবুজ শাকসব্জি
ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর সবুজ শাকসব্জি। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীর কার্যকারিতা বাড়ায়। করোনারি হার্ট ডিজিজের ঝুঁকিও কমায়। পালং শাক বা এর মতো একাধিক সবুজ শাক হার্টের স্বাস্থ্যের জন্য ভাল। তবে রাতে বিপাক হার কম থাকে। তাই রাতে শাক খাওয়া এড়িয়ে চলাই ভাল। এতে বদহজমের আশঙ্কা থেকে যায়।

X
Desktop Bottom Promotion