Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রোজকার ডায়েটে রাখুন এই খাবারগুলি, নাছোড়বান্দা কোলেস্টেরল জব্দ হবেই!
আজকের যুগে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে খারাপ কোলেস্টেরল - এ সব যেন মানুষের নিত্যসঙ্গী। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এ দিকে আবার কোলেস্টেরলকে খাদ্যতালিকা থেকে পুরোপুরি বাদও দিতেও পারবেন না। কারণ, রক্তের সঙ্গে মিশে থাকা এই চর্বি হরমোন, কোষের ঝিল্লি এবং ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে।
অনিয়ন্ত্রিত জীবনধারা, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং শরীরচর্চার অভাবে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। এর থেকে মুক্তি পেতে ওষুধ তো আছেই। তবে রোজকার ডায়েটে কিছু পরিবর্তন আনলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারে। আজকের আর্টিকেলে ৫ ধরনের খাবারের সংমিশ্রণ (food combinations) সম্পর্কে বলা হল, যেগুলি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

রসুন এবং পেঁয়াজ
রসুন এবং পেঁয়াজ, উভয়ের মধ্যেই কোলেস্টেরল কমানোর গুণ রয়েছে। রসুনে থাকা অ্যালিসিন, কোলেস্টেরলের মাত্রা কমায়। আর পেঁয়াজে থাকে কোয়ার্সেটিন, যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
আমন্ড এবং দই
আমন্ডে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং প্রোটিন। যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত টক দই খেলে মোট কোলেস্টেরলের মাত্রা ৪ শতাংশ পর্যন্ত কমতে পারে। দইতে প্রোবায়োটিক রয়েছে, যা হজমের উন্নতি করতে এবং প্রদাহ কমায়। আমন্ড এবং দই একসঙ্গে অত্যন্ত স্বাস্থ্যকর খাবার।
গ্রিন টি এবং লেবু
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি এলডিএল কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। লেবুতে রয়েছে ফ্ল্যাভোনয়েড। এই উপাদানও কোলেস্টেরল কমায়। গবেষণায় দেখা গেছে, লেবুতে থাকা ফ্ল্যাভোনয়েড হৃদরোগের ঝুঁকিও কমায়। গ্রিন টি এবং লেবু একসঙ্গে খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর।
মসুর ডাল এবং ব্রাউন রাইস
মসুর ডালও এলডিএল কোলেস্টেরল (খারাপ কোলেস্টেরল) নিয়ন্ত্রণে রাখে। মসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে। অন্যদিকে, ব্রাউন রাইস হৃদরোগের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমায়।
হলুদ এবং গোলমরিচ
শরীরের নানা ধরনের অস্বস্তি, অসুস্থতা সারানোর ক্ষমতা রয়েছে হলুদে। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং কোলেস্টেরল-হ্রাসকারী বৈশিষ্ট্য। গবেষণায় দেখা গেছে, হলুদ এবং গোলমরিচ দিয়ে তৈরি সাপ্লিমেন্ট কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।
গোলমরিচে রয়েছে পাইপারিন, যা হলুদে থাকা কারকিউমিন শোষণে সাহায্য করে। এই দু'টি মশলার সংমিশ্রণ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর।



Click it and Unblock the Notifications