Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সারাদিন ক্লান্তি ও ঘুমভাব, বড় কোনও রোগের লক্ষণ নয় তো?
আপনার কি সব সময়ই ঘুম পায়, ক্লান্তি অনুভব করেন? বর্তমানে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। গবেষণা বলছে, প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন সপ্তাহে অন্তত তিনদিন এই ঘুমের সমস্যায় ভুগছেন।
কিন্তু এর পেছনের কারণ কী জানেন? আপনার থাকতে পারে একাধিক শারীরিক ও মানসিক সমস্যা। তাই বিষয়টি এড়িয়ে যাবেন না। কাজের সময় চোখে ঘুম লেগে থাকার বেশকিছু কারণ রয়েছে, যেমন-

- রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া
আপনার রাতে ঘুম না হলেই সমস্যা দেখা দেবে। কারণ রাতে পর্যাপ্ত সময় ঘুম না হলেই পরের সারাদিন চোখ জুড়ে আসবে ঘুম। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে চা, কফি খাওয়া এড়িয়ে চলুন। সঙ্গেই অন্তত ১ ঘণ্টা আগে মোবাইল বা টিভি দেখা থেকে বিরত থাকুন।
- সঠিক খাদ্যাভাব
শরীরের শক্তির প্রধান উৎস খাবার। তাই আপনার খাদ্যতালিকায় সুষম খাবার অবশ্যই থাকতে হবে। মনে রাখবেন, নিত্যদিন রুটিন মেনে খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবার থেকে আমাদের বেশি পছন্দ তেল, ঝাল, নুন ও মশলা যুক্ত ফাস্টফুড। সুস্থ থাকতে এই অভ্যাস বদলাতে হবে। খেতে হবে পর্যাপ্ত পরিমাণে শাক, সবজি, ফল, মাছ, মাংস, ডিম, ও দুগ্ধজাতীয় খাবার। শরীরে সঠিক পুষ্টি না থাকলে এনার্জির ঘাটতি দেখা দেবে। ফলে ক্লান্তি, ঘুম এসব হবেই।
- শারীরিক পরিশ্রমের অভাব
শুনলে হাসি পেলেও বাস্তবে অনেকেই আছেন যারা শারীরিক পরিশ্রম মোটেই করতে চান না। খাটের কোণা বা চেয়ারেই বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। এতে শরীরে এনার্জির ঘাটতি হয়। শুধু তাই নয়, চোখে লেগে থাকে ঘুমের রেশ। তাই আপনার উচিত অবশ্যই দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা। যদি তাও না পারেন, তবে হাঁটুন।
অতিরিক্ত স্ট্রেস বর্তমানে কর্ম বা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময়ই দুশ্চিন্তায় থাকতে হয় আমাদের। আর এর ফলেই বের হতে থাকে স্ট্রেস হরমোন। যা সারাদিন ঘুম পাওয়ার একটি অন্যতম কারণ। তাই এই সমস্যা এড়াতে স্ট্রেস কমাতে হবে।
এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, আয়রন, ভিটামিন বি ১২, ডি-র মতো কিছু পুষ্টির ঘাটতি ক্লান্তির কারণ হতে পারে। সঙ্গেই অনেক রোগ ক্লান্তির সঙ্গে যুক্ত যেমন স্লিপ অ্যাপনিয়া, হাইপোথাইরয়েডিজম, ক্যানসার, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, কিডনি রোগ, ডায়াবেটিস। অনেকদিন ধরে আপনার যদি ক্লান্তিভাব থাকে, তবে অতিসত্তর চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications