Colourful Foods: শরীর সুস্থ রাখতে রঙ-বাহারি খাবার রাখুন রোজের পাতে!

কর্মব্যস্ততার যুগে আজকাল মানুষ নিজের দিকে খেয়াল রাখার সময়ই পান না। সময়ের অভাবে অনেকেই এখন চটজলদি তৈরি হয়ে যাওয়ার খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। প্রতিদিন তাঁদের পাতে থাকছে প্যাকেটজাত খাবার থেকে ইন্সট্যান্ট খাবার। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধছে নানা রকম রোগভোগ। তাই এখনই সাবধান হোন! রোজকার খাবারের তালিকায় পুষ্টিকর খাবার অবশ্যই অন্তর্ভুক্ত করুন। পুষ্টিকর খাবার শুধুমাত্র শরীরকেই সুস্থ রাখে না, সুস্থ রাখে মস্তিষ্ককেও।

Colourful foods you must have on your plate

আজকের আর্টিকেলে এমন কয়েকটি খাবার সম্পর্কে বলা হল, যাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন এবং ফাইবারের নিখুঁত ভারসাম্য রয়েছে। দেখে নিন, সুস্বাস্থ্য বজায় রাখতে রোজকার ডায়েটে কোন কোন খাবার রাখবেন-

কুইনোয়ার উপকারিতা

কুইনোয়ার উপকারিতা

এক ধরনের ফুলগাছের বীজ হল কুইনোয়া। এটি গ্লুটেন-ফ্রি হোল গ্রেন কার্বোহাইড্রেট। এতে যেমন কার্ব আছে, তেমনই প্রোটিনে ভরপুর। আপনি এটি সিদ্ধ করে খেতে পারেন বা সবজির সঙ্গে রান্না করেও খেতে পারেন।

বেল পেপারের উপকারিতা

বেল পেপারের উপকারিতা

বেল পেপার ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন বি৬-এ পরিপূর্ণ। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং ক্যালোরিতেও কম। তাই সুস্বাস্থ্য ধরে রাখতে রোজকার ডায়েটে বেল পেপার অবশ্যই অন্তর্ভুক্ত করুন।

ভুট্টার উপকারিতা

ভুট্টার উপকারিতা

ভুট্টায় রয়েছে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং অনেক প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ। যে কারণে এটি শরীরে বিভিন্ন পুষ্টির যোগান দিতে সক্ষম।

মুরগির মাংসের উপকারিতা

মুরগির মাংসের উপকারিতা

মুরগির মাংসকে প্রোটিনের উৎস বলা হয়। লো ফ্যাট প্রোটিন বা লিন প্রোটিনের সবচেয়ে স্বাস্থ্যকর উৎস হল মুরগির মাংস। মুরগিতে বি ভিটামিনের উপস্থিতি অর্থাৎ নিয়াসিন, ভিটামিন বি৬ এবং ভিটামিন বি১২ আমাদের শরীরকে দীর্ঘ সময় সক্রিয় রাখতে সাহায্য করে। চিকেনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান স্ট্রেস দূর করে এবং মনকে চাঙ্গা রাখতে সাহায্য করে।

শসার উপকারিতা

শসার উপকারিতা

শসা ছাড়া স্যালাডের কথা ভাবাই যায় না। স্যালাডের প্রধান সামগ্রী শসা। শসায় ৯৬ শতাংশই জল। এটি কেবল শরীরকে হাইড্রেট রাখে না, পাশাপাশি পেটও ভরায়। এ ছাড়াও, শসায় রয়েছে ফাইবার এবং খনিজ উপাদান। আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় রাখতেই পারেন একটা করে শসা।

Story first published: Thursday, February 2, 2023, 18:46 [IST]
X
Desktop Bottom Promotion