Hair Growth: চুল দ্রুত ঘন আর লম্বা করতে চান? আজ থেকেই খাওয়া শুরু করুন এই খাবারগুলি!

ঘন কালো লম্বা চুল বেশিরভাগ নারীরই স্বপ্ন! চুল বড় করতে অনেকেই দীর্ঘ দিন চুল ছাঁটেন না। কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। এমন অনেকেই আছেন যাঁরা লম্বা চুল চান, অথচ শত চেষ্টার পরেও কিছুতেই চুল লম্বা হয় না। আশানুরূপ ফল না পেয়ে অনেকেই মুষড়ে পড়েন। তাঁরা কী করবেন? এর জন্য চুলের পিছনে একগাদা টাকা খরচ করার প্রয়োজন নেই। বরং নির্দিষ্ট কিছু খাবার রোজকার ডায়েটে অন্তর্ভুক্ত করুন।

fruits and vegetables for hair growth

এমন বেশ কয়েকটি খাবার আছে, যেগুলি শরীরের পুষ্টির পাশাপাশি চুলের জন্যও যথেষ্ট পুষ্টিকর। দেখে নিন, চুল দ্রুত লম্বা করতে কোন কোন খাবার খাবেন-

কুমড়ো

কুমড়ো

আয়রন এবং বিটা-ক্যারোটিনে সমৃদ্ধ কুমড়ো চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল মজবুত করে। কুমড়োয় ভিটামিন সি এবং ই ভরপুর, যা আমাদের শরীরের কোষগুলিকে মেরামত করতে পারে।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি

সবুজ পাতাযুক্ত শাকসবজি ভিটামিন এ, সি, ক্যারোটিন, ফোলেট এবং পটাসিয়াম সমৃদ্ধ। এগুলি আমাদের শরীরে কেরাটিন সরবরাহ করে, যা চুলের ফলিকলগুলি শক্তিশালী করে তোলে। এই সব শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা সিবাম উৎপাদনে সাহায্য করে এবং স্ক্যাল্প স্বাস্থ্যকর ও হাইড্রেট রাখে।

গাজর

গাজর

গাজরে থাকা ভিটামিন এ চুলের জন্য দারুণ উপকারী। শরীরের কোষের বৃদ্ধির জন্যও ভিটামিন এ অপরিহার্য। এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য় করে।

মিষ্টি আলু

মিষ্টি আলু

মিষ্টি আলু বিটা-ক্যারোটিন সমৃদ্ধ, যা আমাদের শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ভিটামিন এ সিবামের উৎপাদন বাড়ায় এবং চুল ও স্ক্যাল্প সুস্থ রাখে।

বেল পেপার

বেল পেপার

এই লাল এবং হলুদ রঙের সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন চুলের বৃদ্ধিতে সহায়তা করে, শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায়।

কলা

কলা

একাধিক ভিটামিন এবং পটাসিয়াম সমৃদ্ধ একটি ফল, যা চুলের অনেক সমস্যা দূর করতে পারে। চুলের বৃদ্ধিতে সাহায্য করে। কলা চুলের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং খুশকি রোধ করে।

পেঁপে

পেঁপে

পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের বৃদ্ধি ঘটায়। এর অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি প্রতিরোধে সহায়তা করে এবং চুলকে গভীরভাবে কন্ডিশন করে।

সাইট্রাস ফল

সাইট্রাস ফল

পাতিলেবু, মুসাম্বি, কমলালেবু এবং বাতাবি লেবুর মতো সাইট্রাস ফলগুলি ভিটামিন সি-তে ভরপুর। বেরি জাতীয় ফলও ভিটামিন সি এবং কোলাজেনের উৎস। এই সব ফল চুল মজবুত করে, কোলাজেন উৎপাদন বাড়ায়, চুল মজবুত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে।

Story first published: Friday, January 13, 2023, 17:11 [IST]
X
Desktop Bottom Promotion