Anti-Aging Skin Care: মুখে পড়বে না বয়সের ছাপ, রোজকার ডায়েটে রাখুন এই ৭ ফল!

ত্বকের যত্নে আমরা কত কিছুই না করি। নামীদামী প্রসাধনী ব্যবহার, পার্লারের স্পেশাল ট্রিটমেন্ট, ঘরে তৈরি ফেস প্যাকের ব্যবহার, আরও কত কিছু। কিন্তু তার পরেও মুখের চামড়া কুঁচকে যাচ্ছে? অকালে ত্বক বুড়িয়ে যাচ্ছে? দাগছোপ দেখা দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়া যথেষ্ট নয়। ত্বক দাগহীন, টানটান রাখতে গেলে শারীরিকভাবেও সুস্থ থাকা জরুরি। এর জন্য বিরাট কিছু করার প্রয়োজন নেই। এ কাজে আপনাকে সাহায্য করতে পারে বিভিন্ন ধরনের ফল। বাজারে গেলেই দেখা মিলবে সেগুলি।

Anti-Aging Fruits

দেখে নিন, অকালে ত্বক বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে ভরসা রাখবেন কোন ফলগুলির উপর -

ব্লুবেরি

ব্লুবেরি

ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ ব্লুবেরি ত্বককে টানটান রাখতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন সি, কে এবং আরও অনেক পুষ্টিগুণ, যা ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এবং কোষের ক্ষতিও প্রতিরোধ করে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডো

বার্ধক্য বিরোধী খাবারগুলির মধ্যে অন্যতম অ্যাভোকাডো। এতে রয়েছে পটাসিয়াম, ভিটামিন এ, সি, ই, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক টানটান রাখতে সাহায্য করে। তাছাড়া, অ্যাভোকাডো আমাদের স্বাস্থ্যের জন্যও দুর্দান্ত।

বেদানা

বেদানা

বেদানায় সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রচুর প্রোটিন রয়েছে। এ ছাড়াও, ভিটামিন সি, ডি, ই এবং কে এর মতো গুরুত্বপূর্ণ যৌগও বিদ্যামান। এই সমস্ত যৌগগুলি ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। ত্বক টানটান রাখতে সাহায্য় করে।

তরমুজ

তরমুজ

তরমুজ ভিটামিন সি, ই এবং কে, সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। শুধুমাত্র গরমকালেই স্বস্তি দেয় না, ত্বককে বার্ধক্যের ছাপ পড়া থেকেও রক্ষা করে তরমুজ।

টমেটো

টমেটো

টমেটোতে রয়েছে লাইকোপেন। এটি এর ধরনের নন-প্রো ভিটামিন এ ক্যারোটিনয়েড, যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। তাছাড়া, টমেটোয় থাকা ফ্ল্যাভোনয়েডস অকাল বার্ধক্যের হাত থেকে বাঁচায়।

স্ট্রবেরি

স্ট্রবেরি

স্ট্রবেরি এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টের পাওয়ার হাউস। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। স্ট্রবেরি অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে এবং ত্বককে টানটান রাখতে সাহায্য় করে।

লেবু

লেবু

লেবু ভিটামিন সি-এর দুর্দান্ত উৎস। ভিটামিন সি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের প্রভাব থেকে রক্ষা করে, ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে। এছাড়াও, এতে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।

Story first published: Monday, January 2, 2023, 12:55 [IST]
X
Desktop Bottom Promotion