Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সুস্বাদু তিব্বতি থুপকা রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Oneindia Bengali Digital Desk
আমারা অনেকেই স্যুপের বড় ফ্যান। সুইট কর্ন চিকেন স্যুপ, টম ইয়াম স্যুপ, টমেটো স্যুপ, মাসরুম স্য়ুপ... সব স্যুপের নাম বলতে শুরু করলে, দিন গড়িয়ে রাত হয়ে যাবে। কিন্তু স্যুপ ঘরানার থুপকার কথা না বললে এখানে কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে।
থুপকা হল তিব্বতের জনপ্রিয় নুডলস স্যুপ। কিন্তু অনেকে বলেন, চীন থেকেই আসলে এসেছে নুডলস স্যুপের প্রচলন। তবে ইতিহাস ভূগোল নিয়ে কাজ নেই, জানা প্রয়োজন কীভাবে বানাতে হয় এই থুপকা। আসুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি।

পরিবেশন - ২ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
স্যুপের জন্য
- তেল - ১ টেবিল চামচ
- রসুন কুচি - ১ টেবিল চামচ
- লঙ্কাকুচি - স্বাদমতো
- পেঁয়াজ কুচি - ১ টা ছোট
- টমেটো কুচি - ১ টা ছোট
- বাঁধাকপি কুচি - ১ কাপ
- নুন - স্বাদমতো
- লাল লঙ্কা গুঁড়ো - স্বাদমতো
- গরম মশলা - ১ চা চামচ
- জল - ৩ কাপ
- ভেজিটেবল স্টক - ২ বাটি
- গাজর, বিনস, কড়াইশুঁটি - আধ বাটি
নুডলসের জন্য
- নুডলস - ১৫০ গ্রাম
- জল - ৩ কাপ
- তেল - ১ চা চামচ
- নুন - ১/২ চা চামচ
অমলেটের জন্য
- ডিম - ২টি
- তেল - ১ চা চামচ
- নুন - স্বাদমতো
- ধনেপাচা কুচি - ২ টেবিল চামচ
প্রণালী
- একটি প্রেসার কুকারে তেল গরম করুন।
- এতে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন।
- এতে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাব দূর হচ্ছে।
- এতে টমেটো ও বাঁধাকপি দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন।
- সবজিগুলো নরম হয়ে এলে এতে নুন, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করুন।
- এতে ভেজিটেবল স্টক দিয়ে দিন।
- এতে সবজিগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ২ টি হুইশল দিয়ে নিন।
- ঠাণ্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে ধনেপাতা ছড়িয়ে দিন।
- এদিকে নুন দিয়ে নুডলস সিদ্ধ করে নিন।
- একটি প্যানে অমলেট বানিয়ে নিন। অমলেট হয়ে গেলে ভাল করে রোল করে নিয়ে ধারালো ছুড়ির সাহায্যে পাতলা স্ট্রিপ কেটে নিন।
- একটি বাটিতে অর্ধেক বাটি নুডলস দিন।
- এর উপর স্যুপ ঢেলে দিন। যাতে বাটিটি ভর্তি হয়ে যায়।
- উপরে ডিমের স্ট্রিপগুলি সাজিয়ে দিন।
- ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Note: চাইলে আপনি মুরগির মাংসের ছোট ছোট বোনলেস টুকরো এতে দিতে পারেন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Yummy Tibetian Thupka recipe
Story first published: Tuesday, February 16, 2016, 12:37 [IST]
Other articles published on Feb 16, 2016



Click it and Unblock the Notifications