Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
শীতকালে নিয়মিত খান এই ৫ খাবার, দূরে থাকবে হজমের সমস্যা!
হজমের সমস্যা সারা বছরই লেগে থাকে, তবে শীতকালে সবচেয়ে বেশি দেখা দেয় হজমের সমস্যা। শীত এলেই আমরা ভাবি লেপ-কম্বলের নীচে যতটা সময় কাটানো যায় ততই ভালো। খাওয়ার অনিয়ম এবং শরীরচর্চায় আলসেমি, এই সব মিলিয়ে শীতকালে ঘন ঘন হজমের সমস্যা দেখা দেয়। তবে ডায়েটে নির্দিষ্ট কিছু খাবার রাখলে হজমের সমস্যা ঠিক হবে। এই খাবারগুলি হজম ঠিক রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি-কাশির মতো সমস্যাও দূরে রাখতে পারে। তাহলে জেনে নিন, শীতকালে হজম ঠিক রাখতে কী কী খাবেন।

সবুজ শাকসবজি
শীতকালে বাজারে প্রচুর পরিমাণে পুষ্টিকর সবুজ শাকসবজি পাওয়া যায়। শাকসবজি আপনার পেটও ভরাবে এবং পেটের রোগও সারাবে।
শীতকালীন শাকসবজি যেমন মেথি, পালং শাক, বাথুয়া, ইত্যাদি। এই সব সবজি ফাইবার সমৃদ্ধ, যা হজমশক্তি এবং মলত্যাগের গতিকে উন্নত করে।
ঘি
হজম প্রক্রিয়া উন্নত করতে ঘি দারুন কার্যকর। ঘি পেটে গ্যাস এবং অ্যাসিডিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। সুতরাং, আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় ঘি অবশ্যই রাখুন!
মশলা এবং ভেষজ
হজম প্রক্রিয়া উন্নত করতে শীতকালে রান্নায় বিভিন্ন ধরণের ভেষজ এবং মশলা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। দারুচিনি, আদা, হলুদ, এলাচ, তেঁতুল, জায়ফল, জিরা এবং লবঙ্গের মতো ভেষজগুলি খাদ্য হজমে সাহায্য করে।
আরও পড়ুন : ডায়াবেটিস রোগীরা কিডনি ভালো রাখতে মেনে চলুন এই ৬ টিপস!
ফাইবার সমৃদ্ধ খাবার
যে সব খাবারে ফাইবার বেশি থাকে, তা হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গাজর, মুলো, পেয়ারা, আপেলের মতো খাদ্য আমাদের শরীরে ফাইবার সরবরাহ করতে পারে।
প্রোটিন সমৃদ্ধ খাবার
যদিও সারা বছর শরীরে প্রোটিনের প্রয়োজন হয়, তবে শীতকালে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া পাচনতন্ত্রকে ঠিকভাবে কাজ করতে এবং পেটে গ্যাস বা অ্যাসিড তৈরি হওয়া রোধ করতে কার্যকর। আমন্ড, বীজ, মুরগির মাংস, ডিম, ভেড়ার মাংস, শুকরের মাংস, কিডনি বিনস, মসুর ডাল, দই, এই সব প্রোটিন সমৃদ্ধ খাবার শীতকালে খেতে পারেন।
আমলকি
আমলকি উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত৷ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্যান্য সংক্রমণ থেকেও রক্ষা করতে পারে। ভিটামিন C, আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর আমলকির সবচেয়ে ভাল দিক হল, এটি বিভিন্ন উপায়ে খাওয়া যায়। এমনকী রান্না করলেও এর পুষ্টিগুণ নষ্ট হয় না!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications