Jaggery Kheer: ঠাণ্ডার আনন্দ উপভোগ করতে অবশ্যই বানাতে হবে গুড়ের ক্ষীর, স্বাদে একেবারে অতুলনীয়

Posted By:

Jaggery Kheer: শীতে (winter) স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত। এই মরশুমে সঠিক খাদ্যাভাসই আপনার এই কাজে সাহায্য করতে পারে। আর এজন্য আপনাকে খেতে হবে সুষম খাদ্য। তবে মাঝে মধ্যে একটু নলেন গুড়ের দিকেও মন চলে যায়। কেন না এই মরশুম ছাড়া আর এই গুড় পাওয়া যায় না। তাই শীতে নলেন গুড়ের নানান মিষ্টি মরশুম জুড়ে মানুষ খেয়ে থাকেন। এরই মধ্যে একটি হল গুড়ের ক্ষীর (jaggery kheer)।

এটি একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি, যা স্বাস্থ্যের জন্যও উপকারী। সবাই এটা খেতে পছন্দ করে। শীতের মরশুমে প্রায় সব বাড়িতেই তৈরি হয় গুড়ের ক্ষীর। আপনিও যদি শীতে ঘরে বসে গুড়ের ক্ষীরের স্বাদ নিতে চান, তাহলে আজ আমরা আপনাকে একটি সহজ রেসিপি বলব। এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি এটি বাড়িতে প্রস্তুত করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক-

kheer


উপকরণ:

  • চাল- ১/২ কাপ ভেজানো
  • দুধ- ১ লিটার
  • গুড়- ২০০ গ্রাম
  • ঘি- ১ চা চামচ
  • এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • সাজানোর জন্য কিছু বাদাম
  • ঘি- ১ চামচ

Amla Murabba Recipe: ঠাণ্ডায় রোগ-সংক্রমণ এড়াতে বানিয়ে ফেলুন আমলকির মোরব্বা!

পদ্ধতি:

  • প্রথমে একটি পাত্রে দুধ ফুটিয়ে নিন। এরপর এতে ভেজানো চাল দিন।
  • জ্বাল খুব কম করে দিন এবং দুধে চাল ঠিকমত সিদ্ধ হতে দিন।
  • চাল ঠিকমত সেদ্ধ হওয়ার পর দুধটা একটু ঘন হয়ে আসবে।
  • এবার গ্যাস বন্ধ করে ক্ষীরকে একটু ঠাণ্ডা হতে দিন। তারপর ক্ষীরে গ্রেট করা গুড় দিন।
  • খেয়াল রাখবেন, দুধ যেন বেশি গরম না হয়, তা না হলে দুধ ছানা হয়ে যাবে।
  • এবার এতে এলাচ গুঁড়ো ও ঘি ছড়িয়ে দিন।
  • এবার কাটা কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে ক্ষীর সাজিয়ে নিন। আপনি চাইলে পেস্তা বা নারকেল কুঁচিও যোগ করতে পারেন।

Chicken soup: শীত পড়তেই জ্বর-সর্দি? নিমেষেই দূর করবে এই স্যুপ, দেখে নিন এক ঝলকে

এক্ষেত্রে আপনি গরম বা ঠাণ্ডা উভয়ই গুড়ের ক্ষীর পরিবেশন করতে পারেন। শীতের দিনে গুড়ের ক্ষীর গরম গরম খেতে হবে। ডায়াবেটিস রোগীরাও গুড়ের ক্ষীর খেতে পারেন। তবে স্বাদ অনুসারে গুড়ের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। বিশেষ স্বাদের জন্য দেশি গুড় ব্যবহার করতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Thursday, November 28, 2024, 19:44 [IST]
X
Desktop Bottom Promotion