Chicken soup: শীত পড়তেই জ্বর-সর্দি? নিমেষেই দূর করবে এই স্যুপ, দেখে নিন এক ঝলকে

Posted By: Bhagysree Sarkar

Chicken soup: শীত (winter) পড়তে না পড়তেই, কমবেশি সকলেই সর্দি-কাশির (cold and cough) সমস্যায় ভুগছেন। তাই এইসময় প্রয়োজন সঠিক খাবারের। পুষ্টি সম্পন্ন সঠিক খাবার খেলে কমবে শীতকালীন এই সমস্যা। সঙ্গেই বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity)। এই সময় খাদ্যতালিকায় রাখতে পারেন স্যুপ। নন-ভেজ প্রেমীদের চিকেন স্যুপ (Chicken soup) ভীষণ পছন্দের। প্রোটিন সমৃদ্ধ চিকেন আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে শীতকালে এর স্যুপ পান করলে অনেক উপকার পাওয়া যায়। চলুন তাহলে খুব সহজেই বাড়িতে কীভাবে সুস্বাদু চিকেন স্যুপ (delicious chicken soup at home) বানাতে পারবেন জেনে নেওয়া যাক-

উপকরণ:

হাড়বিহীন মুরগি- ৫০০ গ্রাম
পেঁয়াজ- ১টি
গাজর- ২টি
জোয়ান- আধা চা চামচ
রসুন- ৩-৪ কোয়া
আদা- ১ ইঞ্চি টুকরো
মুরগির ঝোল বা স্টক- ৪ কাপ
জল- ২ কাপ
তেজপাতা- ১টি
ধনেপাতা (কাটা)- ২ টেবিল চামচ

Chicken soup

ছবি সৌজন্য- pexels

পদ্ধতি:

. প্রথমে একটি বড় পাত্রে তেল বা ঘি গরম করুন।
. এতে চিকেন যোগ করুন এবং হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর বের করে তা আলাদা করে রাখুন।
. এবার একই পাত্রে পেঁয়াজ, রসুন, আদা, গাজর দিয়ে দিন। নরম এবং সুগন্ধি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
. মুরগির স্টক, জল, তেজপাতা এবং দনেপাতা দিয়ে চিকেনের পিসগুলি একটি পাত্রে রাখুন। এটিকে ফুটতে দিন।
. আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে। ৩০-৪০ মিনিট চিকেন নরম না হওয়া পর্যন্ত ফোটাতে দিন।
. স্যুপ থেকে মুরগির মাংস বের করে দুটি কাঁটা চামচের সাহায্যে টুকরো টুকরো করে নিন।
. এক্ষেত্রে হাড় থাকলে তা বের করে নিন। এবার কিছুক্ষমের জন্য ফুটতে দিন।
. প্রয়োজন অনুসারে নুন এবং লঙ্কা দিয়ে গরম গরম সার্ভ করুন।

[ of 5 - Users]
Story first published: Friday, November 22, 2024, 17:09 [IST]
X
Desktop Bottom Promotion