Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Amla Murabba Recipe: ঠাণ্ডায় রোগ-সংক্রমণ এড়াতে বানিয়ে ফেলুন আমলকির মোরব্বা!
Amla Murabba Recipe: শীত সঙ্গে করে নিয়ে আসে একাধিক রোগব্যাধি। আবহাওয়া পরিবর্তনের জেরেই মূলত নানান স্বাস্থ্য সমস্যাগুলি (Health problems) হয়ে উঠে। এই মরশুমে হজমের সমস্যা-সহ নানা ভাইরাল জ্বর (Viral fever) আক্রমণ করে। তাই এই আবহাওয়ায় নিজেকে সুস্থ রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সঙ্গেই বাড়িয়ে তুলতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতাও (Immunity)। আর এই কাজে আপনার সাহায্য করতে পারে আমলকি (Amla)।
আয়ুর্বেদশাস্ত্রে আমলকি অত্যন্ত কার্যকরী। এই ছোট একটি ফল শরীরের নানা রোগ প্রতিরোধে মোক্ষম দাওয়াই। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টের পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যারোটিন, থায়ামিন, রাইবোফ্ল্যাভিন ও নিয়াসিন থাকে। যার ফলে আয়ুর্বেদে এটিকে অনেক রোগের প্রতিষেধক (Amla is a cure for many diseases) হিসেবে বিবেচনা করা হয়।

আমলকির মোরব্বা (Amla Murabba) শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। এটি হজম শক্তি বাড়ায় (Increases digestion), রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্যও ভালো। আসুন জেনে নেওয়া যাক আমলকির মোরব্বা (Amla Murabba Recipe) তৈরির সহজ পদ্ধতি-
- উপাদান:
আমলা- ১ কেজি
চিনি- ১.৫ কেজি
সবুজ এলাচ - ১০-১১ টি
বিট নুন- ১ চা চামচ
গোলমরিচ- ১/২ চা চামচ
জল- প্রয়োজন হিসাবে
- পদ্ধতি:
- প্রথমে আমলকি ধুয়ে ভালভাবে পরিষ্কার করুন।
- এবার একটি কাঁটা বা ছুরি দিয়ে আমলকির মধ্যে গর্ত করতে হবে। এতে চিনি সহজেই ভিতরে পৌঁছতে পারে।
- অন্যদিকে একটি পাত্রে জল ফোটাতে দিন। জল ফুটে আসলে এতে আমলকি যোগ করুন। নরম না হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে।
Badamer khaja: শীতে শরীরে শক্তি জোগানোর সঙ্গেই দূর হবে সর্দি-কাশি, খান বাড়ির বানানো বাদামের খাজা!
- এবার একটি আলাদা পাত্রে চিনি ও জল নিয়ে সিরাপ বানিয়ে নিন। সিরাপটি ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
- সেদ্ধ করা আমলকি জল থেকে বের করে চিনির সিরায় দিন। এতে সবুজ এলাচ, বিট নুন ও গোলমরিচের গুঁড়ো দিন।
- মিশ্রণটি অল্প আঁচে রান্না করুন। যতক্ষণ না সমস্ত জল বাষ্প হয়ে যায় এবং মোরব্বা ঘন হয়ে যায়।
- মোরব্বা ঠাণ্ডা হতে দিন এবং তারপর একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications