Halwa recipe: এবারের শীতে গাজরের হালুয়া নয়, চটজলদি বানিয়ে ফেলুন পেঁপের হালুয়া!

Posted By: Bhagysree Sarkar

Halwa recipe: শীত আসতেই বাজারে নানারকমের সবজির ভাণ্ডার দেখতে পাওয়া যায়। এই মরশুমে পিঠেপুলি থেকে হালুয়া, মোয়া খাওয়ায় মেতে উঠেন বাঙালীরা। আর পৌষ মাসের ঠাণ্ডায় গরম গরম হালুয়া খেতে কার না ভালো লাগবে। আসলে ভারতীয় বাড়িতে মিষ্টির কথা উঠলে প্রথমেই যেটা মাথায় আসে তা হল হালুয়া (Halwa)। তবে আমরা গাজর ও সুজির হালুয়া খেয়েই অভ্যস্ত। এর বাইরে কি আর কোনও কিছুর হালুয়া খেয়েছেন?

যদি না খেয়ে থাকেন তবে আজই বাড়িতে বানিয়ে ফেলুন পেঁপের হালুয়া। ভিন্ন এবং সুস্বাদু তো বটেই, সঙ্গে আমাদের পরিপাকতন্ত্রের জন্যও খুবই উপকারী। আসুন জেনে নিই কিভাবে তৈরি করবেন (Halwa recipe)।

papaya halwa

উপাদান:

  • কাঁচা পেঁপে (খোসা ছাড়ানো)- ১ টি
  • দুধ- ১ লিটার
  • চিনি- ১ কাপ
  • ঘি- ১/৪ কাপ
  • বাদাম (কাটা)- ১০-১২টা
  • কাজু (কাটা)- ১০-১২টা
  • কিসমিস- ১০-১২টা
  • এলাচ- ৪-৫ টি

Christmas cake: বাজারের কেনা নয়, বড়দিনে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন প্লাম কেক

পদ্ধতি:

  • পেঁপের হালুয়া তৈরি করতে প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে নিন
  • এরপর একটি প্যানে দুধ ঢেলে মাঝারি আঁচে ফুটিয়ে নিন
  • এবার ফুটন্ত দুধে গ্রেট করা পেঁপে দিন এবং একটানা নাড়তে থাকুন
  • পেঁপে একটু নরম হয়ে এলে চিনি দিয়ে ভালো করে মেশান
  • এবার এতে দেশি ঘি দিন এবং একটানা নাড়তে থাকুন
  • হালুয়া ঘন হতে শুরু করলে কাটা বাদাম, কাজু ও কিশমিশ দিয়ে দিন
  • সবশেষে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেশান
  • ঘন ও সোনালি না হওয়া পর্যন্ত হালুয়া রান্না করুন
  • তৈরি পেঁপের হালুয়া। এতে কাজু ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম

Motorshutir Kachori: শীত উপভোগ করতে বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম কচুরি, রইল জিভে জল আনা রেসিপি

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 17, 2024, 19:36 [IST]
X
Desktop Bottom Promotion