Christmas cake: বাজারের কেনা নয়, বড়দিনে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন প্লাম কেক

Posted By: Bhagysree Sarkar

Christmas cake: বড়দিন বা ক্রিসমাস (Christmas) একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। পরিবার এবং বন্ধুদের সাথে একসাথে উদযাপন করার একটি বিশেষ উপলক্ষ। মূলত এটি একটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে। অনেক ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক-খ্রিষ্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়ভাবনার সমাবেশও দেখা যায়। বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ হল কেক (Christmas Cake)।

বছরের অন্যান্য সময় অর্থাৎ জন্মদিন বা বিবাহবার্ষিকীতে ক্রিম দেওয়া কেকের চাহিদা বেশি থাকে। কিন্তু বড়দিনের মরশুমে বাড়ে ফ্রুটকেকের কদর। তাই এই বিশেষ উপলক্ষটিকে আরও স্মরণীয় করে তুলতে, বাড়িতে একটি সুস্বাদু প্লাম কেক বানিয়ে ফেলুন। চটজলদি দেখে নিন, এই কেক বানানোর খুব সহজ রেসিপি-

Christmas cake

ছবি সৌজন্য- pexels

উপাদান:
. পছন্দের মত ড্রাই ফ্রুট
. মাখন
. ব্রাউন সুগার
. ডিম
. ময়দা
. বেকিং পাউডার
. বেকিং সোডা
. দারুচিনি গুঁড়ো
. লবঙ্গ গুঁড়ো
. জায়ফল গুঁড়ো
. দুধ
. ভ্যানিলা এসেন্স
. নুন (এক চিমটি)

পদ্ধতি:
. প্রথমে ড্রাই ফ্রুটস রাত্রে রামে ভিজিয়ে রাখুন। এটি তাদের নরম করে তুলবে এবং কেকের স্বাদ আরও ভাল হবে।
. এবার একটি বড় পাত্রে মাখন এবং ব্রাউন সুগার মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা এবং তুলতুলে না হওয়া পর্যন্ত এটিকে মেশাতে হবে।
. এরপর এতে একটা একটা করে ডিম যোগ করুন এবং বিট করতে থাকুন।
. অন্যদিকে একটি আলাদা পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, দারুচিনি গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, জায়ফল গুঁড়ো এবং নুন ছেঁকে নিন।
. এবার এই মিশ্রণটি পর্যায়ক্রমে মাখন এবং ডিমের মিশ্রণে যোগ করুন এবং বিট করুন।
. দুধ এবং ভ্যানিলা এসেন্স যোগ করুন ও ভালভাবে মেশান।
. এবার একটি কেক টিনে ঘি বা তেল দিয়ে গ্রীস করুন এবং তাতে মিশ্রণটি ঢেলে দিন। উপরে শুকনো ফল দিয়ে সাজিয়ে দিন।
. একটি প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় দেড় থেকে ২ ঘন্টা বেক করুন।
. সময় হলে কেক নামিয়ে পুরোপুরি ঠাণ্ডা হতে দিন।
. এবার আপনি ইচ্ছা করলে আইসিং বা গুঁড়ো চিনি দিয়ে কেক সাজাতে পারেন। তৈরি বড়দিনের স্পেশাল কেক।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion